এক্সপ্লোর

Cooch Behar : কোচবিহারে চাকরির নামে টাকা তোলায় এক নম্বরে কেন্দ্রীয় মন্ত্রী’, নিশীথ প্রামাণিককে নিশানা উদয়ন গুহর

TMC-BJP : তৃণমূলের এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়ার জন্য তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নিশীথ প্রামাণিক ফোন ধরেননি। জবাব দেননি মেসেজেরও। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে (Cooch Behar) যাঁরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) নাম না করে অভিযোগ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha)। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তবে এ নিয়ে নিশীথ প্রামাণিকের প্রতিক্রিয়া মেলেনি।

ফের উদয়ন গুহর নিশানায় নিশীথ প্রামাণিক। এবারের উপলক্ষ, স্কুলে নিয়োগ দুর্নীতি বিরোধী বিজেপির কর্মসূচি। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শনিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় মিছিল করে বিজেপি (BJP)। শুক্রবারই সোশাল মিডিয়ায় বিজেপি জানায়, কর্মসূচিতে উপস্থিত থাকবেন কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে শুক্রবারই সোশাল মিডিয়ায় কটাক্ষ করেন দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ। 

শনিবার বিকেলে বিজেপির মিছিল হলেও উপস্থিত ছিলেন না নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের নাম না করে উদয়ন গুহর অভিযোগ, কোচবিহারে যাঁরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। উদয়ন গুহ বলেছেন, 'যিনি চোর ধরতে রাস্তায় নামবেন, তিনি নিজেই আলিপুরদুয়ারে সোনার দোকানে লুঠের মামলায় ৪২ দিন জেল খেটেছেন। কোচবিহারে যারা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। ইডির যদি ক্ষমতা থাকে তাহলে ওই কেন্দ্রীয় মন্ত্রীকে এই কেসের সঙ্গে যুক্ত করে তদন্ত করা হোক'। যার পাল্টা কোচবিহারের বিজেপির জেলা সম্পাদক উত্‍পল দাস বলেছেন, 'উদয়ন প্রচার পাওয়ার জন্য এ সব লেখেন বা বলেন। উনি তো নিজে সন্ত্রাসের নায়ক। ওঁর নেতৃত্বে ভোট পরবর্তী হিংসা হয়েছে। ওঁর কথার কী জবাব দেব।'

পাশাপাশি বিজেপির মিছিলে নিশীথ প্রামাণিকের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, 'যে ডাকাতিতে অভিযুক্ত সে চোর ধরতে পথে নামবে?  বিজেপির মিছিল ফ্লপ, যে ডাকাত সে নাকি চোর ধরতে পথে নামবে।  আসলে চোর ধরো কর্মসূচির নামে ডাকাতিতে অভিযুক্তর নেতৃত্বে মিছিল হলে তা মানুষকে প্রতারিত করা হত। যার নেতৃত্ব মিছিল হওয়ার কথা ছিল, তাই সে আসেনি।' পাল্টা কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি সুকুমার রায় বলেছেন, 'প্রমাণ করুক অভিযোগের। আজ কোচবিহার দক্ষিণ বিধানসভার কর্মসূচি ছিল। পরে জেলার কর্মসূচি হলে উনি আসবেন।'

তৃণমূলের এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়ার জন্য তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নিশীথ প্রামাণিক ফোন ধরেননি। জবাব দেননি মেসেজেরও। 

আরও পড়ুন- শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা!

সেরা শিরোনাম

News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget