এক্সপ্লোর

Cooch Behar: বিএসএফের গুলিতে মৃত্যু দুই বাংলাদেশি পাচারকারীর

বিএসএফের দাবি, বাংলাদেশি পাচারকারীরা ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় তাঁরা বাধা দেয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের চ্যাংরাবান্ধায় বিএসএফের গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি পাচারকারীর। আজ ভোরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্তে। 

বিএসএফের দাবি, বাংলাদেশি পাচারকারীরা ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় তাঁরা বাধা দেয়। সেইসময় বিএসএফ জওয়ানদের ওপর চড়াও হয় পাচারকারীরা। আহত হন ২ বিএসএফ জওয়ান। পাল্টা বিএসএফ গুলি চালালে ২ বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। আত্মরক্ষার্থেই গুলি ছোঁড়া হয়েছে বলে দাবি বিএসএফের। 

সম্প্রতি  বাংলাদেশ থেকে ভারতে আনার সময়ে বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে প্রায় ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুট। পাহারা দেওয়ার সময়ে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের উত্তরপাড়ার বাসিন্দা গোপাল সরকার নামে একজনকে ধরেন সীমান্তরক্ষী বাহিনীর ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা। তার কাছ থেকে প্রায় এক কেজি সাতশো গ্রাম ওজনের ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয়। 
যার বর্তমান বাজার মূল্য প্রায় সাতাশি লক্ষ ৬১ হাজার টাকা।  বসিরহাট থানার হাতে গোপাল সরকারকে তুলে দেয় বিএসএফ। পুলিশ ধৃতকে গ্রেফতার করে। সোনার বিস্কুটগুলি রাতেই বসিরহাট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।

এর আগেও ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১৮ কেজি ইলিশ সহ এক টোটোচালককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী। বুধবার উত্তর ২৪ পরগনার সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন অঞ্চল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ নিয়ে আসার চেষ্টা করছিলেন ধৃত টোটোচালক। সন্দেহ হওয়ায় তাঁকে আটকান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তল্লাশির সময় তাঁর কাছ থেকে পাওয়া যায় ১৮টি ইলিশ, যার ওজন ১৮ কেজি।

এর আগেও স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমানে রুপোর গয়না পাচার হওয়া থেকে আটকেছিল বিএসএফ। এক ভ্যানচালকের থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কেজি রুপোর গয়না। এই ঘটনায় গ্রেফতার হয়েছে একজন। জানা গিয়েছে এই বিপুল পরিমান গয়নার বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget