এক্সপ্লোর

Coochbehar News: দফায় দফায় চাপানউতোর নিশীথ প্রামাণিক-বিরোধী ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Coochbehar: মঙ্গলবার নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবিতে কোচবিহারে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল ফ্লেক্স বৃহস্পতিবার তৃণমূলের লাগানো সেই ফ্লেক্সই ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল!

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে নিশীথ প্রামাণিক-বিরোধী ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চোর ধরো, জেল ভরো স্লোগান লিখে মঙ্গলবার ফ্লেক্স টাঙায় তৃণমূল। বৃহস্পতিবার, সেই ফ্লেক্সগুলিই ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায়। ভয় পেয়ে বিজেপিই ফ্লেক্স ছিঁড়েছে, কটাক্ষ করেছে তৃণমূল। মিথ্যা অভিযোগ বলে পাল্টা দাবি করেছে বিজেপি। 

মঙ্গলবার নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবিতে কোচবিহারে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল ফ্লেক্স বৃহস্পতিবার তৃণমূলের লাগানো সেই ফ্লেক্সই ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল! সম্প্রতি, একটি সোনার দোকানে চুরির মামলায় কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। 

গত মঙ্গলবার,কোচবিহার শহর জুড়ে অমিত শাহর ডেপুটিকে গ্রেফতারের দাবিতে চোর ধরো, জেল ভরো স্লোগান লিখে ফ্লেক্স টাঙায় তৃণমূল। বৃহস্পতিবার সেই ফ্লেক্সগুলিই ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভয় পেয়ে ফ্লেক্স ছিঁড়েছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। মিথ্যা অভিযোগ,পাল্টা দাবি বিজেপির।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস  সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, ভয় পেয়ে বিজেপিই ফ্লেক্স ছিঁড়েছে। এবার জেলাজুড়ে এই ধরনের ফ্লেক্স লাগাব। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের কথায়, বিজেপির কেউ ফ্লেক্স ছেঁড়ার সঙ্গে জড়িত নয়। এখানে রাজবংশী সম্প্রদায়ের লোক অনেক আছেন, তারা হয়তো করতে পারেন, কারণ নিশীথ রাজবংশী। ফ্লেক্স ছেঁড়ার নেপথ্যে রাজনৈতিক যোগ? পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে কোচবিহারে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ।

গত কয়েকদিন ধরেই একাধিকবার উত্তপ্ত হয় কোচবিহার। গত ২৩ নভেম্বরও নিশীথকে নিয়ে চাপানউতোর ছড়ায়। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামে তৃণমূল (TMC)। সোনার দোকানে চুরির ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) গ্রেফতারির দাবিতে পড়ে ফ্লেক্স। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাংসদের আসল রূপ জানুক মানুষ, পাল্টা খোঁচা তৃণমূলের (TMC)। 

কোচবিহারের তুফানগঞ্জে পথে তৃণমূল: একদিকে, গ্রেফতারির দাবিতে স্লোগান, আর একদিকে, ফ্লেক্সে নিশীথ প্রামাণিককে ‘লজ্জা’ বলে উল্লেখ। অমিত শাহর ডেপুটির গ্রেফতারির দাবিতে এভাবেই কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল। সম্প্রতি, একটি সোনার দোকানে চুরির মামলায় কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। এই প্রেক্ষাপটে, বিরোধীদের ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগানকে হাতিয়ার করেই তুফানগঞ্জে মিছিল করল তৃণমূল।

কোচবিহারের বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবিতে তাঁর ছবি-সহ লাগানো হল ফ্লেক্স। বাদ গেল না কোচবিহারের রাসমেলা ময়দানও। সেখানেও লাগানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে ফ্লেক্স।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, চুরির দায়ে সাংসদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি লজ্জার। উনি সারেন্ডার না করে পালিয়ে বেড়াচ্ছে। সাংসদ কেমন, চিনুক মানুষ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিশীথ প্রামাণিকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool Congress: গঙ্গাসাগরে তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে ত্রাণ পাচারের অভিযোগ, গ্রেফতার বীজপুর, বাঁকুড়ার তৃণমূল নেতা
গঙ্গাসাগরে তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে ত্রাণ পাচারের অভিযোগ, গ্রেফতার বীজপুর, বাঁকুড়ার তৃণমূল নেতা
Kunal Ghosh: কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
News Live Update : 'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
Suvendu Adhikari : ‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?
‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget