এক্সপ্লোর

Coochbehar : প্রকাশ্য সভা-সমাবেশ নয়, পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে এই কৌশল নিচ্ছে বিজেপি

Panchayat Vote in Coochbehar : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তার আগে কোচবিহারে পঞ্চায়েত ভোট প্রস্তুতি শুরু করে দিল বিজেপি

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ‘ম্যান টু ম্যান কনট্যাক্ট’। পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠন বাড়াতে কোচবিহারে (Coochbehar) এই কৌশল নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই জেলার ৬ বিজেপি (BJP) বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন মণ্ডল সভাপতিরা। যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তার আগে কোচবিহারে পঞ্চায়েত ভোট প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। তবে এবার আর প্রকাশ্য সভা-সমাবেশ নয়। বিজেপি সূত্রে খবর, সংগঠন বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের ওপর। আর এ নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

২০১৯’র লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। ২১’র বিধানসভা ভোটেও কোচবিহারে ভাল ফল করে গেরুয়া শিবির। জেলার ৯টি আসনের মধ্যে ৭টিতেই জয়ী হয় তারা। দিনহাটায় উপনির্বাচনে তৃণমূল জয়ী হলেও, বর্তমানে জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে ৬টিই বিজেপির দখলে। বাকি তিনটিতে তৃণমূল।  

লোকসভা ও বিধানসভা ভোটে ভাল ফল হলেও, গত পুরভোটে শোচনীয় পরাজয় হয় গেরুয়া শিবিরের। কোচবিহারের ৬টি পুরসভাতেই জয়ী হয় তৃণমূল। মোট ৮০টি ওয়ার্ডের মধ্যে একটিতেও জয়ী হয়নি বিজেপি। বর্তমানে জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র ১টিতে বিজেপির বোর্ড রয়েছে। 

এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন বিস্তারে মন দিয়েছে গেরুয়া শিবির। সূত্রের খবর, সম্প্রতি মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করেছেন জেলার ৬ বিজেপি বিধায়ক। কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, জেলা সভাপতির নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করে, মতামত নিয়ে মাঠে নেমে কাজ করছি। কোনও প্রচার হবে না। নীরবে কাজ করব। মমতা চান, বিরোধীশূন্য। খুন ধর্ষণ, মিথ্যে কেস দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে চান। আমাদের কর্মীরা ম্যান টু ম্যান কনট্যাক্ট করতে শুরু করেছে।

বিজেপির ‘ম্যান টু ম্যান কনট্যাক্ট’ স্ট্র্যাটেজি নিয়ে অবশ্য কটাক্ষ করেছে তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, মিহির গোস্বামী তো এমনিতেই সুইচড অফ বিধায়ক। কীভাবে যোগাযোগ করবেন দেখা যাক। মানুষকে ভয় পাচ্ছে। তাই লুকিয়ে লুকিয়ে প্রচার।

এখন নতুন এই স্ট্র্যাটেজি পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে কোনও ডিভিডেন্ড দেয় কিনা, তার উত্তর মিলবে ভোটের ফলপ্রকাশের পরেই। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget