এক্সপ্লোর

Coochbehar News: ফিরছে না হুঁশ, ফের প্রাণ কাড়ল খোলা বিদ্যুতের তার

Coochbehar Update: মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি বাজার সংলগ্ন এলাকায় একটি জায়গায় ঝুলে ছিল বিদ্যুতের একটি তার। সেখানে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক স্থানীয় ব্যক্তি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের খোলা বিদ্যুতের তার কাড়ল তরতাজা প্রাণ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জ ২ ব্লকে। ওই এলাকায় মহিষকুচি-২গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি বাজার সংলগ্ন এলাকায় একটি জায়গায় ঝুলে ছিল বিদ্যুতের একটি তার। সেখানে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক স্থানীয় ব্যক্তি। মৃতের নাম নাড্ডা সরকার, বয়স ৬০ বছর। গোটা ঘটনায় বিদ্যুৎ দফতরের (electricity department) গাফিলতির দিকে অভিযোগের আঙুল উঠেছে। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এই ঘটনা ঘটে।  

বারবার বলেও হয়নি কাজ:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকোয়ামারি এলাকায় জমি থেকে ৩-৪ ফুট উচ্চতায় ঝুলে রয়েছে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। সাধারণ মানুষজন খুব সাবধানে এই জায়গায় চলেফেরা করেন। গত কয়েক মাসে আগেও একই জায়গায় একই কারণে প্রাণ গিয়েছে একটি গরুর। তারপরে বিদ্যুৎ দফতরকে তার সরানোর জন্য জানানো হয়েছিল। তবুও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। সেই কারণে ফের এদিন এমন মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটল বলে অভিযোগ।

এদিনই প্রায় একই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বাইরে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক হোমগার্ডের। কলাইকুন্ডা পুলিশ ফাঁড়িতে ছ' মাস ধরে কর্মরত ছিলেন ষষ্ঠী রায় নামে ওই হোমগার্ড। গতকাল ডিউটি সেরে ফাঁড়ির বাইরে একটি চা দোকানে চা খেয়ে হাতে ফোন নিয়ে কথা বলছিলেন। সেই সময় রাস্তায় পাশে থাকা একটি লোহার বৈদ্যুতিক খুঁটিতে হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন বলে স্থানীয়রা জানাচ্ছেন। ফাঁড়ির পুলিশ তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেয়া হয়। কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বাইরে রাস্তার পাশে যে সমস্ত বৈদ্যুতিক খুঁটিগুলো আছে সেগুলি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বসানো হয়েছে বলে জানা যায়।ট

আরও পড়ুন: ঘোড়ার দাপটে তটস্থ কীর্ণাহার, মালিক কোথায়? জানে না কেউ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget