এক্সপ্লোর

Birbhum: ঘোড়ার দাপটে তটস্থ কীর্ণাহার, মালিক কোথায়? জানে না কেউ

Birbhum Update: বেশ কিছুদিন ধরেই এলাকায় চারটি ঘোড়া ঘুরে বেরাচ্ছে বলে অভিযোগ। যাদের মালিকের খোঁজ মিলছে না। ফলে ঘোড়াগুলিকে কারও কাছে পাঠানোও যাচ্ছে না।

পরিতোষ দাস, বীরভূম: হাতি-গন্ডার নয়, গরু কিংবা ছাগলও নয়। বীরভূমের (Birbhum) কীর্নাহারের বাসিন্দারা নাজেহাল হয়ে রয়েছেন ঘোড়া (Horse) নিয়ে। বেশ কয়েকমাস ধরেই এমন ছবি ওই এলাকায়। 

কোথায় সমস্যা:
বেশ কিছুদিন ধরেই এলাকায় চারটি ঘোড়া ঘুরে বেরাচ্ছে বলে অভিযোগ। যাদের মালিকের খোঁজ মিলছে না। ফলে ঘোড়াগুলিকে কারও কাছে পাঠানোও যাচ্ছে না। একা একা থাকার কারণে খিদের চোটে এলাকার কৃষিজমিতে চরে বেড়াচ্ছে ঘোড়াগুলি। সেই কারণে এলাকার কৃষিজমি নষ্ট হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। ধানের বীজতলাও নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এছাড়া লাগামহীন ভাবে ছুটে বেড়ানোয় বাড়ছে দুর্ঘটনায় আশঙ্কাও। আশঙ্কায় কাঁটা হয়ে থাকছেন এলাকার মানুষ। ইতিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে কয়েকজন জখমও হয়েছেন। দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে একটি ঘোড়ারও।

কোথা থেকে এল ঘোড়া:
দীর্ঘদিন ধরেই কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না এই ঘোড়াগুলির মালিকের। কে বা কারা এই ঘোড়াগুলোকে এলাকায় রেখে গেলো তা কেউ বুঝ উঠতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের অনেকের ধারনা খাবারের যোগান দিতে না পেরে, যাযাবর ধরনের কিছু মানুষজন এই ঘোড়াগুলিকে এলাকায় রেখে দিয়ে চলে গিয়েছে।

এলাকার কৃষকদের (Farmers) দাবি, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক। ঘোড়াগুলিকে কোথাও একটা নিয়ে যাওয়া হোক। তা না হলে এলাকায় যেমন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তেমনি এলাকায় বাড়ছে বিপদের আশঙ্কা। উদ্বেগ রয়েছে আরও এক জায়গায়। কৃষকরা আশঙ্কা করছেন, চাষের মাঠে কীটনাশক দেওয়া ফসল খেয়ে ঘোড়াগুলো মারাও যেতে পারে। তাই অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে ঘোড়াগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হোক।

নানুরের বিডিও (BDO) সৌভিক ঘোষাল জানান, ইতিমধ্যেই তিনি খবরটি জানতে পেরেছেন, ঘোড়া ঘুরে বেড়ানোর জন্য এলাকায় কৃষি জমির ফসল নষ্ট হচ্ছে, ফলে এলাকায় একটা সমস্যা তৈরি হয়েছে। গ্রামবাসীদের মধ্যেও একটা উত্তেজনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে, বনদফতরের সঙ্গে কথা বলবেন বলে জানান। কিন্তু যেহেতু ঘোড়াগুলি গৃহপালিত তাই বন দফতরই বা কীভাবে উদ্ধার করবে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবুও দ্রুত ঘোড়াগুলিকে উদ্ধার করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: পূর্ণিমা কোটালের বিপদ, জল ঢুকল থানাতেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget