এক্সপ্লোর

Coochbehar Dinhata Bypoll: উপনির্বাচনের আগে দিনহাটায় বিজেপি শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতার

২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে ১৫ হাজার ৫৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান উদয়ন গুহ।

 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  উপনির্বাচনের আগে দিনহাটায় গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন, বিজেপির কোচবিহার জেলা সম্পাদক ও দিনহাটার সংযোজক। যদিও এতে দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি বিজেপির।আর দুসপ্তাহও বাকি নেই। ৩০ শে অক্টোবর  খড়দা, শান্তিপুর, গোসাবার সঙ্গেই কোচবিহারের দিনহাটায় হবে উপনির্বাচন।

তার আগে, উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রে বিজেপিতে ভাঙন অব্যাহত। শনিবারের পর, রবিবারও, দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক।

এদিন, গেরুয়াশিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন, কোচবিহারের বিজেপি সম্পাদক সুদেব কর্মকার ও সুদেব কর্মকার, দিনহাটা কেন্দ্রের বিজেপির সংযোজক কল্যাণ সরকার, কল্যাণ সরকার।

আর নতুন দলে যোগ দিয়েই, পুরনো দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দলত্যাগী বিজেপি নেতা। সুদেব কর্মকার বলেছেন, দলের সাংসদ এবং জেলা সভাপতি বিজেপিকে কোমায় পাঠিয়ে দিয়েছে। দিনহাটায় অগনতান্ত্রিকভাবে প্রার্থী ঠিক করা হয়েছে। সাংসদ কর্মীদের ফোন ধরেন না, কথা  বলেন না।

এদিন, বিজেপির হাত ছেড়েছেন আরও তিনশো বিজেপি নেতা-কর্মী। রবিবার, দিনহাটায় তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন, মন্ত্রী তথা তৃণমূলের জেলা সহ সভাপতি পরেশচন্দ্র অধিকারী। ছিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-ও।

উদয়ন গুহ  বলেছেন, এটা এক ধরনের বদলা, ওরা পার্টি অফিস ভেঙেছিল।আমরা বিজেপিকে দিনহাটায় শেষ করে দিলাম।

কোচবিহার বিজেপির সভানেত্রী তথা বিধায়ক মালতী রাভা রায় বলেছেন, এতে দলের কোনও ক্ষতি হবে না।

২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে ১৫ হাজার ৫৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান উদয়ন গুহ।

সাংসদ পদ রেখে দিনহাটার বিধায়ক পদ থেকে নিশীথ প্রামাণিক পদত্যাগ করায়, এই কেন্দ্রে উপনির্বাচন হবে।এই উপনির্বাচনেও তৃণমূলের সৈনিক উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে লড়বেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। তাদের হয়ে লড়ছেন আবদুর রউফ। কার মাথায় ওঠে দিনহাটা জয়ের শিরোপা, উত্তর মিলবে, দোসরা নভেম্বর।

 

সেরা শিরোনাম

Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Debraj Chakraborty Arrest: দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়
দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget