এক্সপ্লোর

Coochbehar News: 'জনসংযোগ কর্মসূচিতে দিনহাটার বিভিন্ন এলাকায় পৌঁছে গেলেন জেলাশাসক, খোঁজ নিলেন মানুষের অভাব-অভিযোগের

Duare Sarkar-like Scheme: এখান থেকে দুয়ারে সরকারের মতো বেশ কিছু প্রকল্পের সুবিধা নিতে নাম নথিভুক্ত করতে পারবেন উপভোক্তারা

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকে শুরু হল রাজ্য সরকারের 'জনসংযোগ কর্মসূচি'। আজ সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনতে দিনহাটার (Dinhata) বেশ কিছু গ্রামে পৌঁছে যান কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। কথা শোনেন গ্রামবাসীর, বেশ কিছু সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। জেলাশাসককে হাতের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা বলেন অনেক গ্রামবাসী। দিনহাটার সংহতি ময়দানে আয়োজিত স্বাস্থ্য মেলায় গিয়েছিলেন কোচবিহারের জেলাশাসক। সেখান থেকে তিনি চলে যান বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিশন এলাকায়। স্থানীয় একটি বিদ্যালয়ের জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তিনি সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন তাঁদের সমস্যার। এমনকী আশপাশের বাড়িতে গিয়েও খোঁজ নেন তিনি। 

এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গ্রামে প্রশাসনিক আধিকারিকরা যাবেন এবং সেখানে স্থানীয় মানুষের অভাব অভিযোগ নিয়ে কথা বলবেন। সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি এখান থেকে দুয়ারে সরকারের মতো বেশ কিছু প্রকল্পের সুবিধা নিতে নাম নথিভুক্ত করতে পারবেন উপভোক্তারা। সেরকমই এদিন জেলাশাসক পৌঁছে যান বিভিন্ন জায়গায়।

জেলাশাসককে কাছে পেয়ে অনেকেই তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। কেউ রেশনের সমস্যার কথা তুলে ধরেন, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায়নি বলে অভিযোগ জানান। আবার অনেকেই ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ঘর না পাওয়ার কথা জেলাশাসককে জানান। কেন্দ্র টাকা আটকে দিয়েছে, তাই ১০০ দিনের কাজের টাকা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগকারীদের জানান জেলাশাসক। পাশাপাশি আবাসনের টাকাও এখনও কেন্দ্র অনুমোদন দেয়নি বলে তা পাওয়া যাচ্ছে না বলে জানান জেলাশাসক।

'২১-র বিধানসভা ভোটের ধাক্কা সামলে শেষবারের পঞ্চায়েত ভোটে কোচবিহার জেলায় ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৫ টিই দখল করেছে তৃণমূল। ২৩ টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে বিজেপি। ১২ টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের দখলে। এছাড়া, জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টি পেয়েছে তৃণমূল। জয়ের ধারা অব্যাহত রাখতে লোকসভা ভোটের আগে নানা কৌশল নিচ্ছে শাসকদল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন ; স্বাধীনতার পর এই প্রথম বিদ্যুৎ এল কোচবিহারের গ্রামে! আতশবাজি-মিষ্টিমুখে উৎসব পালন

সেরা শিরোনাম

Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব

ভিডিও

Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget