এক্সপ্লোর

Durga Puja 2023: বড়দেবী রূপে পূজিতা দুর্গা, মহা সমারোহে পুজোর আয়োজন কোচবিহারে

Coochbehar News: মহাষ্টমীর দিন কোচবিহারের বড়দেবীর পুজোয় পাঁঠা বলি, পায়রা বলির পাশাপাশি, মোষ বলিও দেওয়া হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar) বড়দেবীর পুজোর ইতিহাস ৫০০ বছরেরও বেশি পুরনো। দুর্গা এখানে পূজিতা হন বড়দেবী রূপে। কোচবিহারের বড়দেবীর পুজোর দায়িত্বে রয়েছে দেবোত্তর ট্রাস্ট। এই ট্রাস্ট পর্যটন দফতরের অধীনে। তাই পুজোর যাবতীয় খরচ মেটায় রাজ্য সরকার। একসময় রাজারা দিলেও, বর্তমানে মহাষ্টমীর দিন প্রথম অঞ্জলি দেন জেলাশাসক। এরপর সাধারণ মানুষ অঞ্জলি দেন। মহাষ্টমীর দিন কোচবিহারের বড়দেবীর পুজোয় পাঁঠা বলি, পায়রা বলির পাশাপাশি, মোষ বলিও দেওয়া হয়।

বড়দেবী রূপে পূজিতা দুর্গা: কোচবিহারের ঐতিহ্য়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বড় দেবী বা বড় মা।কথিত আছে, মহারাজা বিশ্ব সিংহ বড় দেবীর পুজোর সূচনা করেন। এও শোনা যায়, মহারাজা নরনারায়ণের আমলে এই পুজো শুরু হয়। প্রায় ৫০০ বছরের ধরে চলা বড় দেবী বা বড় মার পুজোকে কেন্দ্র করে রয়েছে নানা কাহিনি।প্রতিমা এবং পুজো পদ্ধতি, দু'ক্ষেত্রেই স্বতন্ত্র এই পুজো।

বড় দেবী রক্তবর্ণা। মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের পরিবর্তে থাকেন দুই সখী জয়া ও বিজয়া। দেবীর বাহন বাঘ ও সিংহ। প্রাচীন তালপাতার পুঁথি থেকে মন্ত্র উচ্চারণ করে আবাহন করা হয় বড় দেবীকে। অষ্টমীর দিন মহিষ বলি হয়। এছাড়াও পায়রা, পাঁঠা বলি হয়। বিসর্জনের সময় শূকর বলি দেওয়া হয়। দশমীর দিন মন্দিরের পাশেই যমুনা দিঘিতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। বর্তমানে এই পুজোর দায়িত্বে রাজ্য় পর্যটন দফতরের অধীনস্থ ট্রাস্ট বোর্ড। বিভিন্ন জেলার পাশাপাশি অসম থেকেই প্রচুর মানুষ প্রত্য়েক বছর বড় দেবীকে দর্শন করতে আসেন। এক সময় রাজারা প্রথমে পুষ্পাঞ্জলি দিতেন। বর্তমানে মহাষ্টমীর অঞ্জলি দেন জেলাশাসক। 

অন্যদিকে, প্রায় আড়াইশো বছরের পুরনো মহিষাদল রাজবাড়ির (Mahishadal Rajbari) দুর্গাপুজো (Durga Puja 2023)। ১৭৭৬ সালে মহিষাদলের রানি জানকীদেবীর আমলে দুর্গাপুজো শুরু হয়। প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় পুজোর আচার। বনেদিয়ানার জৌলুস কমলেও এখনও সাধারণ মানুষ ভিড় জমান পুজো দেখতে। আগে তিথি অনুযায়ী, সপ্তমীতে ৭ মণ, অষ্টমীতে ৮ মণ চালের ভোগ নিবেদন করা হত। সন্ধিপুজোয় কামান দাগার রেওয়াজ থাকলেও এখন তা বন্ধ। শিকারের জন্য রাজ পরিবারের সদস্যদের ব্যবহার করা তরোয়াল এখন দেবী মূর্তির পায়ের কাছে রাখা থাকে। রীতি মেনে করা হয় তরোয়াল পুজো। 

আরও পড়ুন: Mahishadal Rajbari Durga Puja: প্রতিপদ থেকেই উৎসবের সূচনা, রীতি মেনে তরোয়াল পুজো মহিষাদল রাজবাড়িতে

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের উপরে ৪ বার হামলা..", নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ, কী জানাল আদালত ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget