এক্সপ্লোর

Mahishadal Rajbari Durga Puja: প্রতিপদ থেকেই উৎসবের সূচনা, রীতি মেনে তরোয়াল পুজো মহিষাদল রাজবাড়িতে

Durga Puja 2023: শিকারের জন্য রাজ পরিবারের সদস্যদের ব্যবহার করা তরোয়াল এখন দেবী মূর্তির পায়ের কাছে রাখা থাকে। রীতি মেনে করা হয় তরোয়াল পুজো। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: প্রায় আড়াইশো বছরের পুরনো মহিষাদল রাজবাড়ির (Mahishadal Rajbari) দুর্গাপুজো (Durga Puja 2023)। ১৭৭৬ সালে মহিষাদলের রানি জানকীদেবীর আমলে দুর্গাপুজো শুরু হয়। প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় পুজোর আচার। বনেদিয়ানার জৌলুস কমলেও এখনও সাধারণ মানুষ ভিড় জমান পুজো দেখতে। আগে তিথি অনুযায়ী, সপ্তমীতে ৭ মণ, অষ্টমীতে ৮ মণ চালের ভোগ নিবেদন করা হত। সন্ধিপুজোয় কামান দাগার রেওয়াজ থাকলেও এখন তা বন্ধ। শিকারের জন্য রাজ পরিবারের সদস্যদের ব্যবহার করা তরোয়াল এখন দেবী মূর্তির পায়ের কাছে রাখা থাকে। রীতি মেনে করা হয় তরোয়াল পুজো। 

মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো: জলাশয় ঘেরা সবুজের মাঝে দাঁড়িয়ে আছে দুধসাদা রাজপ্রাসাদ। চারপাশে ছড়িয়ে আছে ইতিহাস, আছে গল্পগাথা। রাজাই শুধু নেই।মহালয়ার পরের দিন প্রতিপদ থেকেই শুরু হয়ে গেল প্রায় ২৫০ বছরের পুরনো মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। রাজ রাজত্বের জৌলুশ, আড়ম্বর অনেকটা কমলেও আচারে কোনও খামতি নেই। শোনা যায়, ১৭৭৬ সালে মহিষাদলের রানি জানকীর আমলে রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। গত রবিবার প্রতিপদে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপুজো।

শোনা যায়, দুর্গাপুজো শুরু করার পরই খরার মধ্যেও গ্রামে ভাল ধান ফলেছিল। তাই ভাল ফসলের আশায় আজও দেবীর পাশে ধান রাখা হয়। পুজোয় ১০৮টি নীল পদ্ম দেওয়ার চলও রয়েছে। আগে পর্দার আড়াল থেকে সবকিছু দেখতে হত বাড়ির মহিলাদের। এখন সেই আড়াল উঠে গিয়ে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন রাজবাড়ীর প্রমীলারা। আগে পুজোর দিন অনুযায়ী চালের ওজনের ভোগ রান্না হত। যেমন, পঞ্চমীতে পাঁচমণ, ষষ্ঠীতে ছয়, সপ্তমীতে সাতমণ। কিন্তু বর্তমানে সেই রীতি কিছুটা পাল্টেছে। আগে, সন্ধি পুজোর সময় কামান দাগা হত। কিন্তু সেসব এখন অতীত।বাড়ির সদস্যরা থাকেন কলকাতায়। পুজো হলেই ফিরে আসেন শিকড়ের টানে।

অন্যদিকে, কোচবিহারের (Coochbehar) বড়দেবীর পুজোর ইতিহাস ৫০০ বছরেরও বেশি পুরনো। দুর্গা এখানে পূজিতা হন বড়দেবী রূপে। কোচবিহারের বড়দেবীর পুজোর দায়িত্বে রয়েছে দেবোত্তর ট্রাস্ট। এই ট্রাস্ট পর্যটন দফতরের অধীনে। তাই পুজোর যাবতীয় খরচ মেটায় রাজ্য সরকার। একসময় রাজারা দিলেও, বর্তমানে মহাষ্টমীর দিন প্রথম অঞ্জলি দেন জেলাশাসক। এরপর সাধারণ মানুষ অঞ্জলি দেন। মহাষ্টমীর দিন কোচবিহারের বড়দেবীর পুজোয় পাঁঠা বলি, পায়রা বলির পাশাপাশি, মোষ বলিও দেওয়া হয়।

আরও পড়ুন: Durga Puja 2023: নাটমন্দিরে চলছে মহাযজ্ঞ, দেবী দুর্গারূপে তারা মাকে পুজো তারাপীঠে

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget