এক্সপ্লোর

Coochbehar Hospital: হাসপাতাল থাকলেও নেই চিকিৎসক, নেই পরিষেবা! প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে শুরু তরজা

Coochbehar News: দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের পরিবারের অভিযোগ, এখানে হাসপাতাল আছে।  কিন্তু কোনও পরিষেবা নেই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: হাসপাতাল (Hospital) আছে, কিন্তু কার্যত কোনও পরিষেবা নেই! তিন বছর ধরে নেই কোনও চিকিৎসক (Doctor)! কোচবিহারের (Coochbihar) দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে সরব গ্রামবাসীরা। শুরু হয়েছে রাজনৈতিক (Political) তরজা। বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

এক ঝলকে দেখলে মনে হবে, পরিত্যক্ত কোনও বাড়ি। লতাপাতা, আগাছায় ভরে গিয়েছে চারপাশ। এটাই হল কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। 

দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের পরিবারের অভিযোগ, এখানে হাসপাতাল আছে।  কিন্তু কোনও পরিষেবা নেই। ৩ বছর ধরে কোনও চিকিৎসক নেই দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ২ জন নার্স ও একজন ফার্মাসিস্ট নিয়ে কোনওমতে চলছে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অথচ, দেওচড়াই, বলরামপুর, সন্তোষপুর, কৃষ্ণপুর, পানিশালা সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। 

সেখানকার বাসিন্দা বলেন, "২-৩ বছর হল এখানে কোনও ডাক্তার নেই। একজন সিস্টার ও একজন কমপাউন্ডার থাকেন। পরিষেবা পাচ্ছি না। আগে রাত পর্যন্ত ডাক্তার থাকত। আমাদের সর্বক্ষণের ডাক্তার চাই। 

আরও পড়ুন, টিভি সিরিয়ালের অভিনেত্রীর রহস্যমৃত্যু, পল্লবীর লিভ-ইন-পার্টনারকে থানায় জিজ্ঞাসাবাদ

বোর্ডে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা পরিষেবার কথা লেখা থাকলেও, বাস্তবে তা মেলে না বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের বক্তব্য, নমো নমো করে কেবল আউটডোর পরিষেবাটুকু বেঁচে আছে। সেটাও পুরো সময় মেলে না। আরেক বাসিন্দার কথায়, "ডাক্তার নেই তিন বছর। ইমাজেন্সি ইউনিট আছে সেটাও বন্ধ বলা চলে। বেশিরভাগ সময় খোলে না। ১টা বাজতেই পরিষেবা বন্ধ হয়ে যায়।" 

বাম জমানায় তৈরি হওয়া বেহাল স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা অমিল। সিপিএম-তৃণমূল তরজা সিপিএম-এর কোচবিহার জেলা কমিটি সদস্য আকিক হাসান, "সিতাই, তুফানগঞ্জ সহ একাধিক জায়গায় অবস্থা তথৈবচ। কোথাও এক জন কর্মী, কোথাও ডাক্তার নেই বললেই চলে। শূন্যপদ ৫০ থেকে ৬০ শতাংশ। প্রান্তিক মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত।" 

কোচবিহারের তৃণমূল সদস্য জেলা কোর কমিটির আব্দুল জলিল আহমেদ বলেন, "৩৪ বছরে কী করেছেন সেই হিসাব আগে দিন। মমতা ব্যানার্জি চেষ্টা করছেন ৫ হাজার ডাক্তার নেওয়ার, কিন্তু পাচ্ছেন ১৫০০। নার্স নেওয়ার চেষ্টাও চলছে। যাঁরা কোনও উন্নয়ন করেননি তাঁরা এই সব বলবেন।" 

এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, চিকিৎসকের অভাব অনেক জায়গাতেই আছে। বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget