এক্সপ্লোর

Coochbehar Blast : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ! সিলিন্ডারে আগুন স্কুলের ক্যান্টিনে

পরীক্ষা হলের ভিতর পড়ুয়াদের কী হল, উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন অভিভাবকরা। কোচবিহারের তুফানগঞ্জে তুফানগঞ্জ নাককাটি হাই স্কুলের ঘটনা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ভয়াবহ। গা শিউরে ওঠা । আতঙ্কের ছবি। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ঘটল বিরাট অঘটন। একেবারে পরীক্ষা হলের সামনেই ভয়াবহ শব্দে ঘটল বিস্ফোরণ। ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল এলাকা। আতঙ্কে ছোটাছুটি পড়ে গেল এলাকায়। পরীক্ষা হলের ভিতর পড়ুয়াদের কী হল, উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন অভিভাবকরা। কোচবিহারের তুফানগঞ্জে তুফানগঞ্জ নাককাটি হাই স্কুলের ঘটনা।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর ক্যান্টিনে রান্না করার সময়ই এলপিজে সিলিন্ডার ফেটে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই  জানিয়েছে পুলিশ । সূত্রের খবর, শিক্ষকেরা রান্না করছিলেন, সেই সময় সিলিন্ডারে আগুন লাগে। তাতেই এই ভয়ঙ্কর শব্দ। অনেক বড় বিপদ ঘটতে পারত, তবে বরাত জোরে সকলেই বেঁচে গিয়েছেন। পুলিশ এসে  মাঠে সিলিন্ডারটি বের করে দেয়। মাঠেই ফাটে সিলিন্ডারটি। জানিয়েছে পুলিশ  । 

মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য সদা সচেষ্ট থাকবে পুলিশ। পরীক্ষা শুরুর আগের দিনই পোস্ট করে জানায় কলকাতা পুলিশ। একই রকম ভাবে দায়িত্বশীল থাকার আশ্বাস দিয়েছে অন্যান্য জেলা পুলিশও। রবিবার পুলিশের তরফ থেকে পোস্ট করে জানানো হয়, 'শহরের সকল মাধ্যমিক পরীক্ষার্থী যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই উদ্দেশ্যে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর: ৯৪৩২৬১০০৩৯। ' 

সোমবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে পরীক্ষা। তার আগে ১০টা ৪৫ নাগাদ দেওয়া হয় প্রশ্নপত্র। ২ হাজার ৬৮২টি স্কুলে এবার চলছে পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসছেন ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। আগের বারের মতো এ বছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।

 

সেরা শিরোনাম

Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
CPM-TMC Alliance: জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget