এক্সপ্লোর

Coochbehar News: প্রবল বৃষ্টির জের, কোচবিহারে পাট চাষে ব্যাপক ক্ষতি

দক্ষিণবঙ্গে প্রখর রোদ। হাঁসফাঁস করা গরম। উত্তরবঙ্গে আবার উল্টো ছবি। আচমকাই ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড উত্তর দিনাজপুর। কোচবিহারেও গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি।

সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য: এক নাগাড়ে প্রবল বৃষ্টি (Rainfall)। যার জেরে পাট চাষে ব্যাপক ক্ষতি হল কোচবিহারে (Coochbehar)। অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islamour) ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসল। বইখাতা ভিজে যাওয়ায় সমস্যায় উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষার্থীরা। প্রশাসনের তরফে সাহায্য না মেলার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছে দ্রুত সাহায্যের আশ্বাস।

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি: দক্ষিণবঙ্গে (South Bengal) প্রখর রোদ। হাঁসফাঁস করা গরম। উত্তরবঙ্গে (North Bengal) আবার উল্টো ছবি। আচমকাই ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড উত্তর দিনাজপুর (North Dinajpur)। কোচবিহারেও গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি। চৈত্রের শেষে প্রকৃতির রোষে নাজেহাল দুই জেলার বাসিন্দা। কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার (Coochbehar)। বৃষ্টির জলে ডুবে গেছে একের পর এক কৃষিজমি। জমা জলে পচে নষ্ট হচ্ছে পাট ও অন্যান্য ফসল। ক্ষতিগ্রস্ত কৃষক অমল রায়ের কথায়, “কী করব কিছু বুঝতে পারছি না। প্রশাসন সাহায্য করুক।’’ জেলা কৃষি দফতর (District Agriculture Department) সূত্রে খবর,এখনও পর্যন্ত কোচবিহারে প্রায় ৩০০০ হেক্টর জমির পাট নষ্ট হয়েছে। বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

উত্তর দিনাজপুরে এক নাগাড়ে বৃষ্টি:  রবিবার দুপুরে উত্তর দিনাজপুরে নাগাড়ে ঝড় ও শিলাবৃষ্টি তছনছ হয়ে যায় ইসলামপুরের একাধিক এলাকা। ভেঙে পড়ে একের পর এক কাঁচা বাড়ি। ঘরবাড়ি হারিয়ে দুর্যোগের মধ্যেই রাস্তায় নেমে আসে বহু পরিবার। বৃষ্টিতে বইপত্র ভিজে যাওয়ায় মাথায় হাত বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।রবিবারই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইসলামপুরের বিডিও ও উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি। এলাকাবাসীর অভিযোগ,  ক্ষয়ক্ষতির ২৪ ঘণ্টা পরেও কোনও ত্রাণ সাহায্য মেলেনি।

আরও পড়ুন: Banglar Bhumi : 'জমি-জমার সমস্যায় ছুটতে হবে না ল্যান্ড অফিসে' সমাধানের খোঁজ মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Swasthya Sathi: 'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
CM Suvendu Adhikari:“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget