এক্সপ্লোর

Banglar Bhumi : 'জমি-জমার সমস্যায় ছুটতে হবে না ল্যান্ড অফিসে' সমাধানের খোঁজ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee : রাজ্য সরকারের 'বাংলার ভূমি' (Banglar Bhumi) ও 'ই-সলিউশন' (E-solution)  পোর্টালের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কলকাতা : জমি-জমার সমস্যা (Land Issues) সমাধানে আর ছুটতে হবে না ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসে (Land Regulation and Land Reforms Office) বাড়ি বসেই এক ক্লিকেই যাবতীয় সমস্যার হবে সমাধান। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Baerjee)। পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে অনেকে রাজ্যের তথা দেশের বাইরে যান, তাদের যাবতীয় প্রশ্নের উত্তর যাতে এক ছাতার তলায় মেলে সেজন্যও রাজ্য সরকার পদক্ষেপ করেছে বলেও জানান তিনি। মিলন মেলা প্রাঙ্গনের নবরূপে উদ্বোধনের মঞ্চে জায়গাটির নাম 'বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন' করার অনুষ্ঠানে দাঁড়িয়ে যে কথা বলেন মুখ্যমন্ত্রী। সামনে তুলে ধরেন রাজ্য সরকারের 'বাংলার ভূমি' (Banglar Bhumi) ও 'ই-সলিউশন' (E-solution)  পোর্টালের কথা।

বাংলার ভূমি ও ই-সলিউশন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভূমি পোর্টাল প্রসঙ্গে বলেন, 'একটা ছোট্ট পোর্টাল খুলেছে বাংলার ভূমি। ল্যান্ড নিয়ে আপনাকে আর ল্যান্ড অফিসে যেতে হবে না। একটা ক্লিক করলেই আপনার হিসেব পেয়ে যাবেন। আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন আপনার জমির।' পাশাপাশি ই-সলিউশন পোর্টাল প্রসঙ্গে তিনি জোড়েন, 'কত লোক বাইরে যায়। কত পড়ুয়া। তার ইনফরমেশনের জন্য দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা তাঁদের ঘুরে বেড়াতে হয় বিদেশমন্ত্রকে। আমরা একটা ই-পোর্টাল করে দিয়েছি ই-সলিউশন। যেখানে কোনও খোঁজ জানতে চাইলেই পাঁচদিনের মধ্যে বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন। ছেলেমেয়েদের কত সুবিধা বলুন তো।'

প্রসঙ্গত, রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের মন্ত্রীও মুখ্যমন্ত্রী। বঙ্গের জমি-জমার সমস্যা ঘিরে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন একাধিক মানুষ। সেই সমস্যাই যাতে সমাধানের পথে এগোয়, সেজন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার ভূমি পোর্টাল শুরু করা হয়েছিল। যার সুবিধা পেয়েছেন অনেকেই। পাশাপাশি বিদেশযাত্রার সমস্যা কাটাতে কার্যকরী ই-সলিউশন পোর্টালও।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

জমির সমস্যা মেটানোর পাশাপাশি শিল্পের পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতেও পদক্ষেপ করছে রাজ্য সরকার। মাঝে করোনার জেরে বন্ধ থাকার পর চলতি বছরে ফের বসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আগামী ২০-২১ এপ্রিল নবরূপে সজ্জিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে বিজিবিএসের আসর।

আরও পড়ুন- ‘ঘটনাটা দুর্ভাগ্যজনক, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল’, হাঁসখালিকাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget