এক্সপ্লোর

Coochbehar News: জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা, কোচবিহারে অপসারিত পঞ্চায়েত প্রধান

এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা। তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের ভোটে অপসারিত হলেন কোচবিহারের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্দেশ না মানায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ফের জানিয়েছেন জেলা সভাপতি।

জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা: জেলা নেতৃত্বের নির্দেশ উড়িয়েই অনাস্থা। তৃণমূলের বিক্ষুব্ধদের ভোটে অপসারিত হলেন পঞ্চায়েত প্রধান। যাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতে। ১৪ সদস্যের পঞ্চায়েতে মঙ্গলবার তলবি সভায় প্রধানের বিরুদ্ধে পড়ে ৮টি ভোট।পক্ষে একটিও ভোট না পড়ায়, প্রধান পদ থেকে অপসারিত হন বিউটি বর্মন রায়। যাতে কোনও অবস্থাতেই তলবি সভা না হয়, সেজন্য সোমবারই কড়া বার্তা দিয়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব। তা সত্ত্বেও এদিন নিজেদের অবস্থানে অনড় থাকেন বিক্ষুব্ধ সদস্যরা। যা নিয়ে ফের হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি।

হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির: জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “আমি সব শুনেছি, যাঁরা অনাস্থা এনেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সঞ্জয় বর্মনের সঙ্গে কথা বলব।’’ বিক্ষুব্ধদের ভোটে অপসারিত পঞ্চায়েত প্রধান। ফের হুঁশিয়ারি কোচবিহারের জেলা তৃণমূল সভাপতির। পাল্টা জবাব দিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল সদস্যরা। বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য নগেন্দ্রনাথ রায় বলেন, “এর আগে জেলা নেতৃত্বকে প্রধানের দুর্নীতি নিয়ে বহুবার বলা হয়েছে, কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি, এজন্য বাধ্য হয়ে অনাস্থা আনা হয়।’’

এদিকে, তলবি সভার আগে আক্রান্ত হন দিনহাটার ১-এর ক-ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন। পঞ্চায়েত অফিসে আসার পথে হামলা চালানো হয় তাঁর গাড়িতে। দিনহাটা ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা আবু আল আজাদ বলেন, “জেলা নেতৃত্বের নির্দেশে ব্লক সভাপতি যখন তলবি সভা আটকাতে আসছিলেন, সেই সময় তাঁকে মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, দুষ্কৃতীদের কাজ।’’ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ডামাডোল তৈরি হওয়ায়, বিজেপির জেলা সহ সভাপতি সঞ্জয় চক্রবর্তীর কটাক্ষ, “ভাগ বাটোয়ারা নিয়ে সর্বত্রই তৃণমূলের অন্দরে এই খেলা চলছে। জেলা নেতৃত্বের কথার কোনও গুরুত্ব নেই।’’

আরও পড়ুন: Bankura News: মিছিল ঘিরে তুলকালাম, বামকর্মী-পুলিশ সংঘর্ষে ধুন্ধুমার বাঁকুড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget