এক্সপ্লোর

TMC Leader On Lakshmir Bhandar:'যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটা দরকার' মন্তব্য শাসক নেতার

Lakshmir Bhandar: যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে কেটে দেওয়ার, হুঁশিয়ারি দিলেন তৃণমূল ব্লক সভাপতি।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: যারা বিজেপিকে ভোট দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিনহাটার তৃণমূল নেতা। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতির মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। কারওর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

হুঁশিয়ারি দিনহাটার তৃণমূল নেতার: রবিবার কোচবিহারের দিনহাটার সুকারুর কুঠি অঞ্চলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করল তৃণমূল। সেখানেই হুঁশিয়ারি দেন দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য। যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে কেটে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল ব্লক সভাপতি। তিনি বলেন,  "যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়ার দরকার আছে। এই টাকাটা মমতা বন্দ্য়োপাধ্য়ায় দিচ্ছে, রাজ্য় সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস, মমতাদির সরকার দিচ্ছে। এটা নরেন্দ্র মোদির বাবার টাকা নয়। এটা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা। এই কথাটা আপনাদের বুঝিয়ে দিতে হবে। + প্রত্য়েকটা অঞ্চলে অঞ্চলে অনন্তপক্ষে মানুষকে একটু জানানো দরকার।''                  

লোকসভা ভোটের ফলাফলে সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীমান্তবর্তী এলাকা বসপোটালে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে সুকারুর কুঠিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল নেতার হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে কোচবিহারের রাজনীতিতে হুঁশিয়ারি-বিতর্ক নতুন নয়। কয়েক দিন আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গলায়। তিনি বলেছিলেন, "লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক। যাতে আমরা বেছে, অন্ততপক্ষে এটা বাছতে পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিচ্ছে, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিচ্ছে সরকার।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Migrant Worker Death: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু, ফিরল পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget