এক্সপ্লোর

Migrant Worker Death: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু, ফিরল পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ

West Bengal News: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। এদিন সকালে গ্রামের বাড়িতে কফিন বন্দি দেহ ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

করুণাময় সিংহ, মালদা: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু (Migrant Worker Death)। এবার চেন্নাইয়ে টাওয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মালদার বাসিন্দা মহিদুর রহমানের। বছর ৩৮-এর মহিদুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। 

পরিযায়ী শ্রমিকের মৃত্যু: পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের বাঁশ হাট্টা গ্রামের বাসিন্দা শ্রমিক মহিদুর রহমান (৩৮)। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। এদিন সকালে গ্রামের বাড়িতে কফিন বন্দি দেহ ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে মৃত শ্রমিক ইদের পর ২১ দিন আগেই চেন্নাইয়ের পন্ডিচেরি এলাকায় টাওয়ারের কাজে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার টাওয়ার থেকে পড়ে আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার মৃত্যু হয় তাঁর। এদিনই চেন্নাই থেকে নিয়ে আসা হয় তাঁর দেহ। মৃত শ্রমিককে শেষবার দেখার জন্য গ্রামের মানুষ প্রচুর ভিড় জমান তাঁর বাড়িতে। এলাকাবাসীর দাবি রাজ্যে কাজ না থাকাই ভিন রাজ্যে এই শ্রমিকরা কাজের জন্য পাড়ি দিচ্ছেন। এলাকাবাসীর দাবি এই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে যেন রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে পাঞ্জাবে কাজে গিয়ে গত মে মাসে মৃত্যু হয় মালদার বাসিন্দা এক ব্যক্তির। মেয়ের বিয়ের দিন মালদায় ফেরে তাঁর কফিনবন্দি দেহ। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক (৪৫)। পঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন আজিজুল। ঘটনার দিন কর্মস্থল থেকে মোটরবাইক নিয়ে ফিরছিলেন বাড়িতে। সেই সময়ই পথ দুর্ঘটনা ঘটে। দেহ উদ্ধার করে পাঞ্জাব পুলিশ। ময়নাতদন্তের পর দেহ পাঠানো হয় মালদার বাড়িতে। জানা যায়, মৃতদেহ ফেরার অ্যাম্বুলেন্স ভাড়া প্রতিবেশীরাই চাঁদা তুলে জোগাড় করেন। এই ঘটনায় পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন। জানা যায়, মর্জিনা খাতুন ব্যক্তিগত ভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Electrocuted Death: অধরাই রয়ে গেল স্বপ্ন, স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget