এক্সপ্লোর

Coochbehar News: কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার, আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের থেকে নেওয়া হয়েছিল টাকা

TMC Cut Money: কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার করা হল স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের তরফে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার করা হল স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের তরফে। স্থানীয়দের একাংশের দাবি, আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়ছিল। অভিযুক্ত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য় জ্যোৎস্না বর্মন। রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা ফেরতের দাবিতে সরব হন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে আগামী ৪ জুন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন ওই পঞ্চায়েত সদস্য। 

কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার করা হল স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের তরফে। স্থানীয়দের একাংশের দাবি, আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়ছিল। অভিযুক্ত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য় জ্যোৎস্না বর্মন। রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা ফেরতের দাবিতে সরব হন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে আগামী ৪ জুন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন ওই পঞ্চায়েত সদস্য। 

তৃণমূল নেতার বাড়িতে বেআইনি ভাবে মজুত প্রচুর পরিমাণ ডিজেল, উদ্ধার ৪৮ ব্যারেল জ্বালানি, গ্রেফতার পলাতক নেতার দাদা 

দিকে দিকে বাড়ছে ক্ষোভ, কাটমানি ফেরত তৃণমূল নেতাদের। মাথাভাঙায় কাটমানির টাকা ফেরত তৃণমূল নেতাদের। সরকারি প্রকল্পের কাজের জন্য কাটমানির নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পালাবদলের পর সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা, দাবি স্থানীয়দের। শীতলকুচিতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ। সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মোতিলাল বর্মনের বিরুদ্ধে অভিযোগ। 

কোচবিহারের মাথাভাঙার পচাগর গ্রাম পঞ্চায়েতে কাটমানির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। এমন দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরেই স্থানীয় তৃণমূল নেতারা কাটমানি- তোলাবাজি করছে। পালাবদলের পর সেই টাকার কিছু অংশ ফেরালেন অভিযুক্ত তৃণমূলের নেতারা। এমনই দাবি স্থানীয়দের। 

বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা, রাজ্যে পালাবদলের পর, দিকে দিকে তৃণমূল নেতাদের কাটমানি ফেরার ছবি সামনে এসেছে। এই আবহেই কোচবিহারে ধরা পড়ল তিন ভিন্ন ছবি। কোথাও কাটমানি ফেরত চেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে চলল বিক্ষোভ। আবার কোথাও কাটমানি ফেরতের দিনক্ষণ জানিয়ে ঘোষণা করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য। মাথাভাঙ্গার পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবার কাটমনির ফেরত দিতে দেখা গেল তৃণমূল নেতাদের। ২০২১-এ তৃণমূল আমলে দেওয়া টাকা ৫ বছর পর ফিরে পেলেন গ্রামবাসীদের একাংশ। 

শুধু কাটমানি ফেরত দেওয়াই নয়, নিজেদের কুর্কীর্তি কথা স্বীকারও করলেন এলাকার তৃণমূল নেতারা। কোথাও আবার দেখা গেল তৃণমূল নেতা ছেলের তোলাবাজির মাশুল গুনলেন বাবা। অন্যদিকে, শীতলকুচির বড় কৈমারী পঞ্চায়েত এলাকায় কাটমানির টাকা ফেরত চেয়ে চলল বিক্ষোভ। পঞ্চায়েত প্রধানের অঞ্জলি বর্মনের স্বামীর বিরুদ্ধে এলাকায় পড়েছে পোস্টার। প্রধানের স্বামী তৃণমূল নেতা যামিনী বর্মনকে সন্দেশখালির শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে ঝোলানো হল ফ্লেক্স। কোচবিহারের ঘুঘুমারিতে আবাসের কাটমানি ফেরত চেয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যা জ্যোৎস্না বর্মনের দরজার হাজির হলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, চাপের মুখে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার তরফে কাটমানির টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে, ঘুঘুমারির ১৭৩ নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ি থেকে সকলে নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবে। এখন টাকা কবে ফেরত মেলে, সেটাই দেখার। 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Advertisement

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget