এক্সপ্লোর

TMC Leader Arrested: তৃণমূল নেতার বাড়িতে বেআইনি ভাবে মজুত প্রচুর পরিমাণ ডিজেল, উদ্ধার ৪৮ ব্যারেল জ্বালানি, গ্রেফতার পলাতক নেতার দাদা

South 24 Pargana TMC Leader Arrested: স্থানীয় বাসিন্দারা নজরুলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয় মজুত ৪৮ ব্যারেল ডিজেল।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল নেতা নজরুল মোল্লার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ডিজেল। অভিযোগ, বেআইনিভাবে মজুত করে রাখাছিল এই ডিজেল। গতকাল স্থানীয় বাসিন্দারা নজরুলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয় মজুত ৪৮ ব্যারেল ডিজেল। বর্তমানে অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক। তবে নজরুলের দাদা আনারুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। নজরুলের বাড়ি থেকে আটক হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা। পুলিশ তাঁকে বের করে আনার সময় তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দেন স্থানীয় মানুষ। 

গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাঁর বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল 

দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হাজার হাজার লিটার বেআইনিভাবে মজুত ডিজেল। গতকাল স্থানীয় বাসিন্দারা নজরুলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ এসে বাজেয়াপ্ত করে বেআইনিভাবে মজুত ৪৮ ব্যারেল ডিজেল। অভিযুক্ত তৃণমূল নেতা নজরুল মোল্লা পলাতক। তবে নজরুলের দাদা আনারুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। নজরুলের বাড়ি থেকে আটক হয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা। তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দেন স্থানীয় মানুষ। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি মজুত তেলের উৎস জানার চেষ্টা করবে। 

দক্ষিণ ২৪ পরগনার সাগরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তৃণমূলের চার নেতা-কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাওনিয়া। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বাড়ি-গোডাউনে প্রচুর পরিমাণ সরকারি ত্রাণ লুকিয়ে রাখাছিল। আজ ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। 

টাকা আত্মসাতের অভিযোগে কাটোয়ায় গ্রেফতার হলেন ২ তৃণমূল নেতা। আর তারপরই তীব্র জনরোষের মুখে পড়লেন তাঁদের অনুগামীরা। টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন ২ তৃণমূল নেতা। তারপরই তীব্র জনরোষের মুখে পড়লেন তাঁদের অনুগামীরা। কিল-চড়-ঘুষি, বেধড়ক মার, বাদ গেল না কিছুই। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ধৃতদের অনুগামীদের এভাবেই মারধর করলেন স্থানীয়দের একাংশ। শনিবার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ, কয়েকজন গ্রামবাসীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তিনি। একই অভিযোগে রবিবার তৃণমূলের জেলা সম্পাদক বিশ্বনাথ সাহাকেও গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget