এক্সপ্লোর

Coochbehar News: রাতের অন্ধকারে হামলা দুষ্কৃতীদের, হাসপাতালে তৃণমূল বিধায়কের ছেলে, অভিযুক্ত বিজেপি

Coochbehar News: কোচবিহারের সিতাইয়ে (Sitai News) তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলে কুন্তলকে বেধড়ক মারধরের অভিযোগ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Coochbehar News) আক্রান্ত তৃণমূল (TMC) বিধায়কের ছেলে। জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলে কুন্তলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি, গতকাল রাতে তাঁর ছেলে বাইকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় কয়েকজন দুষ্কৃতীকে তাঁর উপর চড়াও হয়। মারধরের জেরে আহত বিধায়ক পুত্রকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সিতাইয়ের তৃণমূল বিধায়কের অভিযোগ, মারধরের নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি।

হাসপাতালে ভর্তি তৃণমূল নেতার ছেলে

কোচবিহারের সিতাইয়ে (Sitai News) তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলে কুন্তলকে বেধড়ক মারধরের অভিযোগ। আহত বিধায়ক পুত্রকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল বিধায়কের অভিযোগ, মারধরের নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী। ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলার ঘটনা ঘটেছে’।  অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি (BJP)।

আরও পড়ুন: Group D Recruitment Case : চূড়ান্ত নাটকীয়তা, হাইকোর্ট নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে নিজাম প্যালেসে এসএসসির প্রাক্তন উপদেষ্টা !

পুরভোটের পর থেকে রাজ্যে নেতা-রাজনীতিকদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। পানিহাটি, ঝালদা, শাসক-বিরোধী দুই শিবিরের নেতাদের উপরই হামলা হয়েছে। এমনকি পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার ঘটনাও ঘটেছে। তবে এ সবকেছাপিয়ে গিয়েছে বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের ঘটনা। সেখানে সম্প্রতি রাতের অন্ধকারে তৃণমূলের উপ পঞ্চায়েত ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতে মৃত্যু হয় মৃত্যুর। আর তার এক ঘণ্টা কাটার আগে গ্রামের পর পর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। তাতে শিশু-সহ আট জনের মৃত্যু হয়। 

রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা

বগটুইয়ের ঘটনায় এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য। যদিও তৃণমূলের সঙ্গেই মৃতদের সংযোগ পাওয়া গিয়েছে। কিন্তু এর পিছনে বড় ধরনের টকরান্তের অভিযোগ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিধানসভা নির্বাচন থেকে বাংলায় উল্লেখযোগ্য ভাবে এই ধরনের ঘটনা বেড়েছে। এর পিছনে বিজেপি-র হাত রয়েছে বলে দাবি তাঁদের। তাঁদের অভিযোগ, নির্বাচনী লড়াইয়ে পেরে উঠতে না পেরে, ইচ্ছাকৃত ভাবে রাজ্যে অশান্তি সৃষ্টি করছে বিজেপি। রাজ্যের আইন-শৃঙ্খলার ভিত নড়বলে করে দেওয়াই তাদে লক্ষ্য। 

যদিও বিজেপি-র দাবি, নিজেদের ব্যক্তিগত স্বার্থে তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যেই খুনোখুনি করছেন। বগটুইকাণ্ডে বালি-পাথর খাদান থেকে আয়ের বখরা নিয়েই ঝামেলার সূত্রপাত বলে জানিয়েছে তাদের। এই ঘটনায় তৃণমূলের উচ্চস্তরের নেতাদেরও ভূমিকা রয়েছে বলে অভিযোগ। সেই মর্মে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্টও জমা দিয়েছে তারা। এই ঘটনায় সরব বাম-কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget