এক্সপ্লোর

Group D Recruitment Case : চূড়ান্ত নাটকীয়তা, হাইকোর্ট নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে নিজাম প্যালেসে এসএসসির প্রাক্তন উপদেষ্টা !

Group D Recruitment Case : বেআইনি নিয়োগের নেপথ্যে তাঁর নির্দেশ কাজ করেছে বলে অভিযোগ আদালতের হাতে এসেছে

কলকাতা : ফোনে তলব করা হলেও যাননি । তারপরে ফ্ল্যাটে হাজির সিবিআই (CBI)। তাও দেখা মেলেনি এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার। এদিকে, বিচারপতি সময় দিয়েছেন রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে তাঁকে। চূড়ান্ত নাটকীয়তার পরে সময় শেষের ঠিক ৪৫ মিনিট আগে নিজাম প্যালেসে হাজির হলেন এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। রাত আড়াইটে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। 

গ্রুপ D নিয়োগে দুর্নীতি মামলায় আরও বিস্ফোরক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে অন্যতম কিংপিন বলে উল্লেখ করেন তিনি। মামলার তদন্তভার দেন CBI-কে। বলেন, শান্তিপ্রসাদ সিন্হাকে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে CBI-কে। সঙ্গে সঙ্গে তৎপর হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সন্ধে সাড়ে ৭টার সময় ফোনে SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও হদিশ পায়নি সিবিআই। এরপর এসএসসির প্রাক্তন উপদেষ্টার খোঁজে তাঁর ফ্ল্যাট অবধি পৌঁছে যান গোয়েন্দারা। কিন্তু, বাড়িতে গিয়েও শান্তিপ্রসাদ সিন্হার খোঁজ মেলেনি। তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। 

আরও পড়ুন ; আজই জিজ্ঞাসাবাদ এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে, সিবিআইকে নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, একই ধরনের বিভিন্ন মামলায় শান্তিপ্রসাদ সিন্হার নাম উঠে এসেছে। নিয়োগ দুর্নীতির মামলায় তিনিই অন্যতম কিংপিন। বেআইনি নিয়োগের নেপথ্যে তাঁর নির্দেশ কাজ করেছে বলে অভিযোগ আদালতের হাতে এসেছে। তাই তাঁকে অবিলম্বে তলব করে জিজ্ঞাসাবাদ করুক । বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে শেষ করতে হবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। 

SSC-র কাজ ত্বরান্বিত করতে ২০১৯ সালে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করে রাজ্য সরকার। সেই কমিটির আহ্বায়ক ছিলেন শান্তিপ্রসাদ সিন্হা। শুধু গ্রুপ ডি কর্মী নিয়োগই নয়। স্টেট লেভেল সিলেকশন টেস্টের নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়মের মামলাতেও নাম জড়ায় শান্তিপ্রসাদ সিন্হার। একাধিকবার তাঁকে আদালতে হাজিরা দিতে হয়। গত ২ মার্চ SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ও প্রাক্তন প্রোগ্রাম অফিসার সমরজিত্‍ আচার্যকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি। তাতে পরস্পর বিরোধী বয়ান উঠে আসে বলে জানা যায় আদালত সূত্রে। 

সেদিন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেন, নবম দশমের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি সামনে এসেছে, তা হিমশৈলের চূড়ামাত্র। এরপর গত ৯ মার্চ দুর্নীতির মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, দুর্নীতির হাজার হাজার ইঁদুর কমিশনকে কুরে কুরে খাচ্ছে। এরপর গত ২৫ মার্চ, এই মামলার শুনানিতে SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ান দিতে বলে আদালত। শান্তিপ্রসাদ সিন্হা ডিভিশন বেঞ্চে গেলেও, সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরে সিবিআইয়ের অ্যাডিশনাল SP উমেশ কুমার হাইকোর্টে গিয়ে দেখা করেন সিবিআইয়ের আইনজীবী ওয়াই জে দস্তুরের সঙ্গে। এরপর আদালতের নির্দেশের কপি নিয়ে নিজাম প্যালেসে বৈঠকে বসেন সিবিআইয়ের আধিকারিকরা। 

সূত্রের খবর, সন্ধে সাড়ে ৭টার সময় শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে ফোনে যোগাযোগ করে তাঁকে নিজাম প্যালেসে আসতে বলা হয়। কিন্তু এরপরই শান্তিপ্রসাদ সিন্হার ফোন নট রিচেবল হয়ে যায় বলে সিবিআই সূত্রের দাবি। রাত সাড়ে ৮টা অবধি অপেক্ষার পরে সিবিআইয়ের টিম বেরোয় শান্তিপ্রসাদ সিন্হার ফ্ল্যাটের উদ্দেশ্যে। প্রথমে সার্ভে পার্কের একটি জায়গায় গিয়ে খোঁজ চালান অফিসারেরা। সেখানে খোঁজ না মেলায় ফের অন্য ঠিকানায় যান তাঁরা। অবশেষে একটি হাউজিং কমপ্লেক্সে খোঁজ মেলে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার ফ্ল্যাটের। সিবিআই সূত্রের খবর, সেখানে গেলে, তাঁর পরিবারের সদস্যরা জানিয়ে দেন, শান্তিপ্রসাদ বাড়িতে নেই। কিছুক্ষণ শান্তিপ্রসাদ সিন্হার ফ্ল্যাটেই অপেক্ষা করেন সিবিআইয়ের অফিসারেরা। রাত ১০টার কিছু পরে সেখান থেকে তাঁরা বেরিয়ে যান। শেষপর্যন্ত রাত ১১.১৫-য় আদালতের দেওয়া শেষের ৪৫ মিনিট আগে নিজাম প্যালেসে পৌঁছন SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে এল তা আজ কলকাতা হাইকোর্টকে জানাবে CBI।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget