এক্সপ্লোর

Dinhata : উদয়নকে পাল্টা, দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা

Dinhata Agitation : ঘটনাস্থলে বিজেপি কর্মীরা চলে আসায় মুখোমুখি হয় দু’পক্ষ

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : নিশীথ প্রামাণিককে (Nishith Pramanik) চুল-দাড়ি উপড়ে নেওয়ার হুমকির পাল্টা হুমকির অভিযোগ। দিনহাটা (Dinhata) শহর বিজেপি (BJP) মণ্ডল সভাপতি আজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। ওই সময় ঘটনাস্থলে বিজেপি কর্মীরা চলে আসায় মুখোমুখি হয় দু’পক্ষ। এই পরিস্থিতিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। তা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। আর তার আগে দিনক্ষণ স্থির না হলেও চড়ছে হুমকি-হুঁশিয়ারির পারদ । ২০২১-এর বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহকে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। নিশীথ বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় উপ নির্বাচনে ওই কেন্দ্রে রেকর্ড ভোটে জেতেন উদয়ন।  

এবার পঞ্চায়েত ভোটের আগে পুরনো প্রতিদ্বন্দ্বীকেই নিশানা করে কার্যত বিরোধীদের হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে এলাকায় তৈরি হোন এবং পঞ্চায়েত নির্বাচনকে জেতার মধ্যে দিয়ে ’২৪ সালের যে লোকসভা নির্বাচন...গত যে নির্বাচনে আমরা হেরে গেলাম ’১৯ সালে, ওই যে নিশীথ প্রামাণিক যাইয়া জিতিয়া আর এলাকায় ঢোকে নাই, সেই নিশীথ প্রামাণিকের একেবারে দাড়ি-গোঁফশুদ্ধ উপড়ে ফেলতে হবে। আপনারা সেভাবেই মানুষকে এলাকায় এলাকায় তৈরি করবেন।"

তাঁর সংযোজন, "যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে আমাকে ফোন করে জানাবেন। সে যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেল থেকে বেরোতে না পারে, তার বন্দোবস্ত করব।"

এই মন্তব্যের প্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় FIR দায়ের করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ইস্যুতে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন, 'বিষয়টা হচ্ছে, উনি (উদয়ন গুহ) আগে অন্য রাজনৈতিক দল করতেন। সেখানে তিনি সাফল্য পেয়েছিলেন। নির্বাচনে জয়ীও হয়েছিলেন। তারপরই তৃণমূলের লোকজন বলল, ওর মাথা কামিয়ে দেবে। কোমরে দড়ি দিয়ে রাস্তায় ঘোরাবে। মামলার ভয়ে উনি আত্মসমর্পণ করলেন। সেই থেকে তিনি তৃণমূলের চলার পথের ভাষা ব্যবহার করছেন। কয়েকটা মাস অপেক্ষা করুন। ওদের দাড়ি গোঁফ কামিয়ে ছদ্মবেশে অন্য জায়গায় ঘুরতে হবে। আর নাহলে দেখবেন দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরছে। এই তো তৃণমূলের অবস্থা।'

আরও পড়ুন ; নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়ন গুহর, পাল্টা কটাক্ষ শমীকের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget