এক্সপ্লোর

Coochbehar: দলের কর্মীকে বেধড়ক 'মারধর', অভিযুক্ত তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে মিছিল

Dinhata: জখম কর্মী হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে মিছিল করেছে তৃণমূলের একাংশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর। অভিযোগের তির দলেরই দুই নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল কোচবিহারের দিনহাটা। সেখানে দলেরই দুই নেতার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে। জখম কর্মী হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে মিছিল করেছে তৃণমূলের একাংশ। সেই মিছিল থেকে অভিযুক্ত দুই নেতাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও অভিযুক্তদের একজন মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

তৃণমূলের পতাকা নিয়ে মিছিল! আর তার থেকে শাসকদলেরই দুই নেতাকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান উঠল। যাঁদের বিরুদ্ধে এই স্লোগান উঠেছে, তাঁরা দিনহাটায় এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত। এই ঘটনাকে ঘিরে সরগরম দিনহাটার বুড়ির হাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। 

কী অভিযোগ:
স্থানীয় তৃণমূল কর্মী দীপঙ্কর পালকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মন ও বুড়িরহাট ২ নম্বর অঞ্চলের তৃণণূল সভাপতি পরিমল দাসের বিরুদ্ধে। ওই দুই নেতার সঙ্গে তাঁদের অনুগামীরাও ছিলেন বলে অভিযোগ। 

জখম কর্মী ভর্তি হাসপাতালে:
মারধরে আহত তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। আক্রান্ত তৃণমূল কর্মী দীপঙ্কর পাল বলেন, 'আমি বাজারে ছিলাম, তুলে নিয়ে গিয়ে মারধর করে। আমি বিধায়কের (উদয়ন গুহর) লোক। ওরা দিনহাটা ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি বিষ্ণু সরকারের লোক।'

ঘটনাটিকে ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। এদিন সকালে বাসন্তীর হাট এলাকায় প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল। সেই মিছিল থেকে অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান ওঠে। পরিমল দাস ও প্রভাত বর্মনের নাম করে হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযুক্ত দুই নেতার নামে সাহেবগঞ্জ থানায় দায়ের হয়েছে অভিযোগ। তৃণমূলের দিনহাটা (২) সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, 'কর্মীরা উত্তেজিত হয়ে স্লোগান দিয়েছে।  যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধেই তো স্লোগান উঠবে। পুলিশ প্রশাসনকে বলব, তারা যেন ব্যবস্থা নেয়।'

অভিযোগ অস্বীকার:
যদিও, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন। তিনি বলেছেন, মারধরের অভিযোগ ভিত্তিহীন। তিনি দলের কথামতোই চলবেন। কে, কী অভিযোগ করেছেন, তা তাঁর জানা নেই।  মিছিলে কী স্লোগান দেওয়া হয়েছে, সে বিষয়েও তিনি কিছু বলতে পারবেন না। 

বিজেপির কটাক্ষ:
এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।  পদ্মশিবিরের জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকেই কটাক্ষ করেছেন।

আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে অর্ন্তদ্বন্দ্ব কি তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে? এখন প্রশ্ন সেটাই।

আরও পড়ুন: 'কৌশিক সিপিএমই করতেন, এখন টিভি সিরিয়াল করেন', SSC মঞ্চে কৌশিকের উপস্থিতি নিয়ে কটাক্ষ সৌগতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget