এক্সপ্লোর

Sougata Roy: 'কৌশিক সিপিএমই করতেন, এখন টিভি সিরিয়াল করেন', SSC মঞ্চে কৌশিকের উপস্থিতি নিয়ে কটাক্ষ সৌগতর

Koushik Sen: তাঁকে গালমন্দ করলে করুক, কিন্তু আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চাকরি হোক, পাল্টা বিবৃতি কৌশিকের।

কলকাতা: ৫৭৫ দিনে এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান-আন্দোলন। তাঁদের পাশে থাকার বার্তা দিতে গতকাল সপরিবারে ধর্নামঞ্চে যান নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। এনিয়ে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কৌশিক সেনের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন শাসক দলের বর্ষীয়ান সাংসদ। পাল্টা মুখ খুলেছেন নাট্যকর্মী কৌশিক সেনও।

কী বলেছেন সাংসদ:
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'ওঁর কথা বলার গুরুত্ব কী আছে। আমার ছাত্র ছিল। সিপিএম করত। নন্দীগ্রাম-সিঙ্গুরের সময় এসেছিল। সেই সময় অনেকেই সিপিএম বিরোধী কথা বলেছিল। এখন আবার ঝাঁকের কই ঝাঁকে ফিরে গিয়েছে। কৌশিক সেনরা সিপিএমই করতেন। এখন টিভি সিরিয়াল করে। মানুষের জন্য কোনওদিন লড়াই করেনি।'

পাল্টা প্রতিক্রিয়া:
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নাট্যকর্মী কৌশিক সেন বলেন, 'ওঁর কথা ওঁর দলের লোকেরাই অত গুরুত্ব দেন না। উনি একেক সময় একেক কথা বলেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় আমি কী করেছি তার কৈফিয়ত দেব না। কারণ মানুষের জন্য করেছি। আমাকে গালমন্দ করলেও যদি, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চাকরি হয়, তাহলে তাই হোক।'

কোজাগরী পূর্ণিমায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে ধনদেবীর আরাধনায় উচ্চ প্রাথমিকের আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা (Job Seeker Agitation)। পাশেই দুর্নীতির প্রতিবাদে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মঞ্চে আয়োজন করা হয় কবিগানের। অন্যদিকে, লক্ষ্মীপুজোর দিনও মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। লক্ষ্মীপুজোর দিন তাঁদের সঙ্গে দেখা করতে যান নাট্যকর্মী কৌশিক সেন (Koushik sen)। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রেশমি সেন (Reshmi Sen), ছেলে ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

কৌশিক সেন বলেছিলেন, 'তদন্ত তদন্তের মতো হোক। দোষীরা শাস্তি পাক। পৃথিবী উল্টে যাক। এরা নিয়োগটা পান। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। আমার দাবিটা পেশ করব।' কৌশিক সেন, রেশমী সেন, ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা কালো পোশাক পরে ধর্নামঞ্চে গিয়েছিলে। এটাও ছিল প্রতীকী প্রতিবাদ।এবিষয়ে রেশমী সেন বলেন, "আজকে আমার মনে হয় রঙিন পরে এসে ওদের সামনে দাঁড়ানোটা খুব নিজেদেরই খুব ছোট মনে হবে, কারণ ওনাদের দিনগুলি তো রঙিন হয়নি, ওনাদের দিনগুলি অন্ধকারে কালো, প্রদীপের নীচে অন্ধকার হয়েই থেকে গেছে।'

আরও পড়ুন: সুকান্তের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারে শুভেন্দু-সহ দলীয় বিধায়করা, নগরপালের সঙ্গে দেখা করার দাবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget