এক্সপ্লোর

BJP Strike : বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তাড়া তৃণমূলের ! বনধ ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তি কোচবিহারে

Kaliagang Update : কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবককে খুনের অভিযোগ ঘিরে উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ চলছে।

কোচবিহার : বিজেপির (BJP) ডাকা ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ (North Bengal Strike) ঘিরে উত্তেজনা একাধিক জায়গায়। বিশেষ করে কোচবিহারের (Coochbehar) বিভিন্ন জায়গায় সকাল থেকে একের পর এক অশান্তির ছবি সামনে এসেছে। কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবককে খুনের অভিযোগ ঘিরে উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ চলছে।

কোচবিহারের কোথায় কোথায় উত্তেজনা-

আজ সকাল থেকে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। কোচবিহার শহরে সরকারি বাসের কাচ ভেঙে দেন বিজেপি কর্মীরা। আহত হন বাসচালক। কোচবিহারের কাছারিমোড়ে আরও একটি সরকারি বাস ভাঙচুর করেন বিজেপি কর্মীরা।

কোচবিহারের চাকিরবাজারেও উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তেড়ে যান তৃণমূল কর্মীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি।

বনধ ঘিরে ভেটাগুড়িতে মারাত্মক উত্তেজনা ছড়ায়। একদিকে, বিজেপি কর্মীদের মুখে জয় শ্রী রাম ধ্বনি। অন্য়দিকে, তৃণমূলের জয় বাংলা স্লোগান। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। 

তুফানগঞ্জ বলরামপুর চৌপতি এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

ঘুঘুমারিতে বিজেপি-তৃণমূল দুপক্ষের মধ্য়ে উত্তেজনা। এদিন বনধের সমর্থনে যেমন পথে নামে বিজেপি, তেমনই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও। ঘুঘুমারিতে দুপক্ষ মুখোমুখি চলে এলে, উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি বাধে।

আরও পড়ুন ; আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধের ডাক BJP-র, সকাল থেকেই ধুন্ধুমার জেলায় জেলায়

প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। যে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা বঙ্গে। নিহত মৃত্য়ুঞ্জয় বর্মন, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের খুড়তুতো ভাই। যদিও নিহত যুবককে নিজেদের কর্মী বলেই দাবি করছে বিজেপি। পুলিশ গুলি চালিয়ে ঠিক করেনি, বলে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। এদিকে এরই মধ্যে কালিয়াগঞ্জে নিহত যুবকের মা বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই, রাতে বাড়িতে এসেছিল পুলিশ। গুলি করে খুন করেছে ছেলেকে। একই অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

শিলিগুড়িতে নির্মাণ সংস্থায় কাজ করতেন। দিন দশেক আগে আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে ফিরেছিলেন বাড়িতে। সেই মৃত্যুঞ্জয় বর্মনের পুলিশের গুলিতে মৃত্যুর অভিযোগে, এবার CBI তদন্তের দাবি তুলেছে পরিবার। অন্যদিকে কালিয়াগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনায় আইজি উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরের জেলাশাসক ও রায়গঞ্জের পুলিশ সুপারকে হাজিরার নোটিস দিয়েছে জাতীয় তফশিলি জাতি কমিশন।

আরও পড়ুন ; শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

সেরা শিরোনাম

Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয় সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয় সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget