এক্সপ্লোর

Coochbihar: বিদ্যুতের কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট, ঘটনাস্থলেই প্রাণ হারালেন কর্মী

স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে বিদ্যুৎকর্মী হিসেবে কাজ করতেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বিদ্যুতের কাজ করতে এসে এভাবে প্রাণ হারাবেন, তা ভাবনার অতীত ছিল বিদ্যুৎকর্মীর। আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাথাভাঙায়। শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম মানস তালুকদার। বয়স ৪৭ বছর। তিনি মাথাভাঙ্গা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে। 

স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে বিদ্যুৎকর্মী হিসেবে কাজ করতেন। তবে আজ ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার পর স্থানীয়রা তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মৃতের দাদা তাপস তালুকদারের কথায়, "আমি খবর পাই ভাই বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে। তাঁকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই আমি হাসপাতালে ছুটে আসি এসে জানতে পারি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ভাইয়ের মৃত্যু হয়েছে।"

আরও পড়ুন, দেবীর নেই দশহাত-অস্ত্র, নেই মহিষাসুর, 'অভয়া' মূর্তিতে পূজিত হন বীরভূমের এই দুর্গা

এদিকে, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম কৈলাস চন্দ্র দাস। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী গীতা দাস আর এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে ওই সিভিক ভলান্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  তিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করার  পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রিও ছিলেন।

আজ সকালে নিজের গ্রামে অন্যে এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে  করতে যান। ইলেকট্রিকের কাজ করার সময় তিনি ছাদে উঠে ইলেকট্রিকের তার সারাই করছিলেন। সে সময় বিদ্যুতস্পৃষ্ট  হয়ে নিচে পড়ে যান। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ মৃত সিভিক ভলান্টিয়ার পরিবার সহ গোটা গ্রামে।

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
CM Suvendu Adhikari:“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা
“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা "হাইকোর্টে আটকে" আছে, তাঁদের..
Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ

ভিডিও

Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget