এক্সপ্লোর

Coochbihar News: ধুঁকছে বাম আমলের প্রতিষ্ঠান, অধিগ্রহণের ভাবনা রাজ্য সরকারের

Coochbihar News Update: সেন্টারটিকে কোচবিহার এমজেএ মেডিক্যাল কলেজ-হাসপাতালের ক্যান্সার বিভাগের অধীনে আনার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। ক্যান্সার সেন্টারটি পরিদর্শন করেছে রাজ্য সরকারের দল।


শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাম আমলে কোচবিহারে তৈরি হওয়া একটি ক্যান্সার সেন্টার অধিগ্রহণের ভাবনা তৃণমূল সরকারের। সেন্টারটিকে কোচবিহার এমজেএ মেডিক্যাল কলেজ-হাসপাতালের (MJN Medical College and Hospital) ক্যান্সার বিভাগের অধীনে আনার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ক্যান্সার সেন্টারটি পরিদর্শন করেছে রাজ্য সরকারের বিশেষ দল।

কী ভাবনা:
কম খরচে, ক্যান্সারের চিকিত্‍সার জন্য, বাম আমলে কোচবিহারে তৈরি হয়েছিল রিজিওনাল ক্যান্সার সেন্টার। 
কিন্তু, টাকার অভাবে সমস্য়ায় ছিল এটি। এই পরিস্থিতিতে সেন্টারটিকে অধিগ্রহণ করার ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। মঙ্গলবার সেন্টারটি ঘুরে দেখেছে রাজ্য সরকারের নিযুক্ত একটি দল। খতিয়ে দেখা হয়েছে পরিকাঠামো। 

কবে তৈরি:
১৯৮৯ সালে ২০ বিঘা জমির ওপর তৈরি হয় কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টার। উদ্বোধন করেন তত্‍কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেন্টারটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হলেও, বেশ খানিকটা আর্থিক সাহায্য করত রাজ্য সরকার। সূত্রের খবর, বছরে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হত সরকারের তরফে। ক্যান্সার (Cancer) শনাক্তকরণ থেকে প্রাথমিক চিকিত্‍সা,  কেমোথেরাপি। সব কিছুই খুব কম খরচেই হয় এখানে। তরাই-ডুয়ার্স থেকেও রোগীরা আসেন এখানে। কিন্তু গত কয়েক বছর ধরে, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে সেন্টারটি। রাজ্য সরকারের অনুদানের পরিমানও কমে যায় বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে সেন্টার অধিগ্রহণের দাবি উঠেছিল বেশ কিছুদিন ধরে। তার পরে সেন্টারটিকে কোচবিহার MJN মেডিক্যাল কলেজ-হাসপাতালের ক্যান্সার বিভাগের অধীনে আনার পরিকল্পনা নেয় রাজ্য সরকার।

এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল রাজীব প্রসাদ বলেন, 'টিম পাঠিয়েছে রাজ্য সরকার। চিকিত্‍সকরা রিপোর্ট দিলেই রাজ্য সরকার সিগন্যাল দেবে।'
কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টারের পরিচালন সমিতির সভাপতি এবং প্রাক্তন বিধায়ক দীপক সরকার বলেন, 'বাম আমলের মন্ত্রী কমল গুহর প্রচেষ্টাতেই মূলত তৈরি হয় কম খরচে ক্যান্সার চিকিত্‍সার এই প্রতিষ্ঠান। রাজ্য সরকার আগে ২৫ লক্ষ অনুদান দিত। আগের বছর ৭ লক্ষ আসে। ২০১৯-এই অধিগ্রহণের জন্য বলি। রাজ্য সরকার সেই উদ্যোগ নিচ্ছে।

রাজ্য সরকারের পরিদর্শক দল কী রিপোর্ট দেয় তার উপরেই নির্ভর করছে এই ক্যান্সার সেন্টারের ভবিষ্যত্‍। 

আরও পড়ুন: "নেতাদের ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন", আলুর দামবৃদ্ধি নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget