এক্সপ্লোর

Coromandel Express Derailed : প্রযুক্তির উন্নতি হলেও প্রশিক্ষিত কর্মীর অভাব! যাত্রীসুরক্ষা ভয়াবহ হাল দেখে দাবি রেল বিশেষজ্ঞদের

Train Accident : দুর্ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন,করমণ্ডল এক্সপ্রেসে আধুনিক এবং নিরাপদ LHB কোচ ব্যবহার করা হয়েছিল। তা হলে এমন প্রাণঘাতী দুর্ঘটনা দেখতে হল কেন?সেই প্রশ্ন উঠছে।

কলকাতা : ১৯৮১ সালের পর ভয়াবহতম রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। ১৯৯৯ সালে গাইসালের রেল দুর্ঘটনায় যত মানুষের মৃত্য়ু হয়েছিল, তাকে ছাপিয়ে গেল বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) দুর্ঘটনা। কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি তরতরিয়ে এগোনো সত্ত্বেও ট্রেনে যাত্রীসুরক্ষা এখনও সেই তিমিরে কেন ? বালেশ্বরকাণ্ডে জোরাল হচ্ছে সেই প্রশ্ন। এর মাঝেই রেল বিশেষজ্ঞদের দাবি, নব্য প্রযুক্তির আমদানি হলেও দক্ষ কর্মীর অভাব, রেলের তরফে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তির বাস্তব রূপায়নে অন্তরায়।

রেল বিশেষজ্ঞ প্রিয়নাথ রায়ের মতে, 'রেল প্রযুক্তিগতভাবে উন্নতি করছে। কিন্তু ব্য়বহারের মতো কর্মী তৈরি করছে না। বিদেশ থেকে আনছে। ব্য়বহার করবে কে। রেলে আলাদা করে ট্রেনিং দিয়ে কর্মী তৈরির চেষ্টা হচ্ছে না। লাইন চেকিংয়ে একজন  কর্মীর ওপর ২০ কিমি দেখার দায়িত্ব। অ্য়ান্টি কলিশন নেই অধিকাংশ ক্ষেত্রেই। মাত্র ১৬ হাজার কিমিতে আছে।'

এদিকে,Train Accident ২০০০ সাল থেকেই এই LHB কামরা ব্যবহার করছে ভারতীয় রেল (Indiuan Railways) ৷ পুরো নাম, লিঙ্ক হফম্যান বুশ কোচ। এই কামরার প্রধান বৈশিষ্ট্য, ট্রেন দুর্ঘটনায় পড়লে এটি উল্টে যায় না । এমনিতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে সাধারণ কামরা সজোরে ছিটকে পড়ে এবং উল্টে যায়।

কিন্তু জার্মান প্রযুক্তিতে তৈরি LHB কামরার ক্ষেত্রে এই আশঙ্কা নেই বললেই চলে ৷ এর সঙ্গে থাকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নিউম্যাটিক ব্রেক। যার মাধ্যমে ট্রেন তীব্র গতিতে দুর্ঘটনাগ্রস্ত হলেও, আচমকা গতিবেগ কমে যাওয়াকে অনেকটাই সামাল দেওয়া যায়। করমণ্ডলের ক্ষেত্রে যে দাবি ছিক প্রমাণিত না হওয়া প্রসঙ্গে রেল বিশেষজ্ঞ প্রিয়নাথ রায়ের সংযোজন, 'রেলের টাকায় এই কোচ ভারতে ২০০০ সালে আনা হয়। পৃথিবীর মধ্য়ে অত্য়াধুনিক কোচ। বৈশিষ্ট্য় হচ্ছে উল্টে যাবে না। জাম্প করবে না। প্রমাণ করল, এটাও একশো শতাংশ ঠিক ছিল না।'

আরও পড়ুন- 'নম্বরে' পরিচয় মৃতদেহের, রেললাইনে লাশের লাইন , ধ্বংসস্তূপে জারি প্রাণের খোঁজ

এদিকে, ছিল না 'কবচ', অ্য়ান্টি কলিশন ডিভাইস। যা দুর্ঘটনার কারণ হিসেবে সামনে তুলে ধরে বিরোধীরা নিশানা করছেন কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রীকে। সবমিলিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে জোরকদমে। কিন্তু প্রযুক্তির ও বিজ্ঞানের প্রয়োজনীয় বাস্তবায়নের অভাবে এখনও রেলযাত্রায় মৃত্যুপুরীর পথ ধরতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget