এক্সপ্লোর

Coromandel Express Derailed : 'নম্বরে' পরিচয় মৃতদেহের, রেললাইনে লাশের লাইন , ধ্বংসস্তূপে জারি প্রাণের খোঁজ

.Train Accident : শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২৯৫। আহত ৬৫০ জন। তবে করমণ্ডল এক্সপ্রেসের বীভৎস দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা দুর্ভাগ্যবশত আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

হাওড়া : একের পর এক পাতায় পরপর নম্বর লিখে চলেছেন এক পুলিশ আধিকারীক। খানিক দূরের লম্বা হলঘরে যতদূর চোখ যায়, ততটা জুড়ে খালি নিথর দেহের সারি। প্রত্যেকটির গায়ে সাদা কাপড় চাপানো। আর মৃতদেহের পরিচয় হিসেবে 'নম্বর'গুলো পরপর সাঁটিয়ে দেওয়া হচ্ছে তাদের গায়ে। প্রিয়জনের খোঁজে ভিড় করা পরিজনরা যাতে খুঁজে পান, তাই সেই ব্যবস্থা। যে ছবি বালেশ্বরের বাহানাগার বাজার হাইস্কুলের। যা ঘটনাস্থল থেকে খানিকটা দূরেই। বেশিরভাগ মৃতদেহ এনে রাখা হচ্ছে যেখানে।

সেখান থেকে এগিয়ে ঘটনাস্থলের দিকে এগোলে অবশ্য পথজুড়ে কেবলই লাশের সারি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ট্রেনলাইনগুলি দুমড়ে মুচড়ে গিয়েছে। দেশলাই বাক্সের মতো উল্টে-পাল্টে পড়ে রয়েছে একের পর এক কামরা। আর তার মাঝেই রেললাইন যেন হয়ে গিয়েছে লাশের লাইন। একের পর মৃতদেহ পড়ে রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২৯৫। আহত ৬৫০ জন। তবে করমণ্ডল এক্সপ্রেসের বীভৎস দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা দুর্ভাগ্যবশত আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ২৪ ঘণ্টা পরও প্রাণের খোঁজ জারি রয়েছে ধ্বংসস্তূপের মধ্যে।

শুক্রবার সন্ধেয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের (Coromandal Express Derailed) ভয়ঙ্কর দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে শুরু করেন উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে  কোনও ক্রমে বের করে আনা শুরু হয় আহতদের। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় এনডিআরএফের টিম। উদ্ধার কাজে নেমে পড়ে সেনা-আধাসেনা।  ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ পেতে আনা হয় স্নিফার ডগ। গ্যাসকাটার দিয়ে উল্টে-পাল্টে যাওয়া কামরাগুলো কেটে চলতে থাকে প্রাণের খোঁজ। গতরাতের পর সকাল হতেই মৃতদেহের খোঁজে শুরু হয় হেলিকপ্টারে নজরদারি। ট্রেন বগিগুলি ক্রেন দিয়ে সরিয়ে শুরু হয় রেললাইন পরিষ্কারের কাজ। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে ট্রেনের গতির মতোই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। জমা হতে থাকে সারি সারি লাশ।

আরও পড়ুন- করমণ্ডলে মৃত্যুমিছিল, মৃত ৩০০ ছুঁইছুঁই! ছাপিয়ে গেল গাইসাল ট্রেন দুর্ঘটনার ভয়াবহতাকেও

ভয়াবহ দুর্ঘটনার ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, চারদিক থেকে নেতারা যখন বলছেন দেশ দ্রুত এগোচ্ছে, রেলের আধুনিকীকরণে নানা পদক্ষেপ করা হয়েছে, তখন পুরনো সব ভয়ঙ্কর রেকর্ড ছাপিয়ে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় যে সংখ্য়ক মানুষের মৃত্য়ু হল, তা কিন্তু বহু প্রশ্ন উস্কে দিল।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

 

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget