এক্সপ্লোর

Jalpaiguri : নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, জলপাইগুড়িতে রাস্তায় নেমে করোনা-বিধি নিয়ে প্রচারে এসপি

পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে শহরজুড়ে মাইকিং করা হয়...

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : রাজ্যে ফের নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ রোধে গতকালই কলকাতায় একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে। এবার তৎপরতা শুরু হল জলপাইগুড়িতেও। রাস্তায় নেমে নতুন করোনা বিধি নিয়ে প্রচারে নামলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত। তিনি পরিষ্কার জানিয়ে দেন, মাস্ক না পরলে এবার এফআইআর করা হবে।

রাজ্যজুড়ে কড়াকড়ির নির্দেশিকা জারি হতেই নড়েচড়ে বসেছে জলপাইগুড়ি জেলা পুলিশও। আজ রাত থেকেই জারি হচ্ছে কার্ফু। তার আগে রবিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি পালনে মানুষজনকে সচেতন করতে রাস্তায় নামলেন পুলিশ সুপার। পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে শহরজুড়ে মাইকিং করা হয়। মাস্ক ছাড়া কেউ যাতে রাস্তায় না বের হন তা নিয়ে সতর্ক করা হয়। পুলিশ সুপার জানান, রাত এগারোটার পর থেকে বিধিনিষেধ কার্যকর করা হবে। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

পুজোর দিনগুলোয় ভিড় উপচে পড়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেপরোয়া জনস্রোতের ধাক্কায় ধুয়ে মুছে গিয়েছিল করোনা-বিধি। আর পুজো মিটতেই বাড়ছে করোনা সংক্রমণ। পুজোর পর থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে ফের হাজারের দোরগোড়ায় পৌঁছে গেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত জুলাই মাসের পর ফের একবার। 

রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ।

গত দুদিন রাজ্যের দৈনিক সংক্রমণ ঘোরাফেরা করেছে আটশোর ঘরে। এই অবস্থায় দাঁড়িয়ে জেলাশাসকদের সঙ্গে ফের জরুরিভিত্তিতে বৈঠক করে কঠোরহাতে কোভিড বিধিনিষেধ পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ফের রাজ্যের বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন ফেরানো ও রাত্রিকালীন বিধিনিষেধ পালনে জোর দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে।

সেইমতো ফের শুরু হয়েছে কড়াকড়ি। কলকাতায় সংক্রমণ রোধে একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে গতকাল। তাতে বলা হয়েছে, রাত সাড়ে ১০টার পরে খোলা রাখা যাবে না রেস্তোরাঁ-পানশালা। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে। ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই রেস্তোরাঁ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে কলকাতার সমস্ত থানাকে কড়া নির্দেশ দেওয়া হয় লালবাজারের তরফে। শহরজুড়ে শুরু হয় নাকা চেকিং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget