এক্সপ্লোর

Oxygen Service Situation: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যের হাসপাতালগুলির অক্সিজেন পরিষেবা কী অবস্থায়? প্রশ্ন কেন্দ্রের

Covid Update: রাজ্য়গুলির কাছে তারা জানতে চেয়েছে, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের অবস্থা কেমন? অক্সিজেন সরবরাহ পরিষেবা যাতে মসৃণ থাকে রাজ্যগুলিকে সেভাবে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে কেন্দ্র।

ঝিলম করঞ্জাই, কলকাতা: চিনে (China) ফের করোনার (Covid Situation) বাড় বাড়ন্ত। এদেশেও চিন ফেরত নাগরিকের শরীরে মিলেছে নতুন সাব ভ্য়ারিয়েন্টের (New sub variant) হদিশ। এই পরিস্থিতিতে রাজ্যের হাসপাতালগুলির অক্সিজেন পরিষেবা (oxygen supply) ঠিকমতো রয়েছে তো? জানতে চেয়েছে কেন্দ্র। সোমবার রাতেই চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)।

রাজ্যের অক্সিজেন-তথ্য যাচাই

করোনার তিন তিনটে ঢেউয়ে, ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। হাসপাতালে জায়গা না পেয়ে, করোনা আক্রান্তদের মৃত্যু হয়েছে। অক্সিজেনের জন্য হাহাকার দেখেছে মানুষ। নাকে নল দেওয়া রোগী, সেই দুঃসহ সময়ের স্মৃতি এখনও সবার মনে টাটকা। ফলে করোনার নতুন সাব ভ্য়ারিয়েন্ট BF.7-এর হদিশ মেলার পর থেকে, সতর্কতায় কোনও ফাঁক চাইছে না কেন্দ্র।

রাজ্য়গুলির কাছে তারা জানতে চেয়েছে, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের অবস্থা কেমন? অক্সিজেন সরবরাহ পরিষেবা যাতে মসৃণ থাকে রাজ্যগুলিকে সেভাবে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে কেন্দ্র। করোনার ডেলটা ওয়েভের পরই, এরাজ্য়ের প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে সিলিন্ডারের পাশাপাশি, বেডে অক্সিজেনের পাইপলাইনের ব্য়বস্থা করা হয়। 

এছাড়াও কোথাও কোথাও রয়েছে লিক্য়ুইড অক্সিজেন ট্য়াঙ্ক ও Pressure swing adsorption, সংক্ষেপে PSA অক্সিজেন প্লান্ট। কোভিড কালে, কেন্দ্রের সাহায্যে রাজ্যে, ৪৯টি PSA প্লান্ট চালু করা হয়। স্বাস্থ্য় দফতর জানিয়েছে, এই সমস্ত প্লান্টই ঠিকঠাক কাজ করছে। বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্য়বস্থা রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। 

বেলেঘাটা আইডি হাসপাতালের উপাধ্যক্ষ অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের এখানে ট্য়াঙ্ক আছে। অক্সিজেন আছে। এখনও পর্যন্ত কোনও গন্ডগোল নেই।' একই দাবি জানিয়েছে নীলরতন সরকার মেডিক্য়াল কলেজ হাসপাতালও। এনআরএসে লিক্য়ুইড অক্সিজেন প্লান্ট রয়েছে। পিএসএ রয়েছে। দুটোই সক্রিয়। একইসঙ্গে সিলিন্ডারেরও ব্য়বস্থা আছে। হাসপাতালে পরিষেবা সক্রিয় রয়েছে। কলকাতা মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, PSA plant থেকে লিক্য়ুইড অক্সিজেন ট্য়াঙ্ক, সমস্ত কিছুই সক্রিয় রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনও করোনা আক্রান্ত এলে, তাঁকে কোথায় রাখা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। এম আর বাঙুর ও এসএসকেএম দুটো হাসপাতালেই লিক্য়ুইড অক্সিজেন ট্য়াঙ্ক সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Lalan Sheikh Death Investigation: ‘ইচ্ছে করে পরানো হয়নি হাতকড়া, যাতে পালাতে গেলে গুলি করা যায়’, লালনের মৃত্যুতে CBI-এর বিরুদ্ধ সরব স্ত্রী

স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে কোথাও পরিকাঠামোগত বা প্রযুক্তিগত কোনও ত্রুটি রয়েছে কিনা, তা দেখার কাজ চলছে। সোমবার রাতের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget