এক্সপ্লোর

Corona Fourth Wave: চতুর্থ ঢেউয়ের শঙ্কা? রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

Covid Fourth Wave: শুধু এক দিনেই দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ পেরিয়েছে। ১৪ মাস পর চিনে ফের প্রাণ কেড়েছে করোনা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে।

শুধু এক দিনেই দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ পেরিয়েছে। ১৪ মাস পর চিনে ফের প্রাণ কেড়েছে করোনা।  এক সপ্তাহে বিশ্বে ৮ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে ইজরায়েলে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BA.2-র খোঁজ মিলেছে। 

বিশ্বের নানা প্রান্তে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে সংক্রমণের, নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ কোরিয়া, হংকং, ভিয়েতনাম, তাইওয়ানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি, হু করে সংক্রমণ বাড়ছে ইউরোপেও। 

এরই মধ্যে দেশজুড়ে দোল ও হোলি উৎসব হয়েছে। সামাজিক দূরত্ব দূরের কথা, বিধি উড়িয়ে চলেছে উৎসব পালন, এই ঢিলেঢালাভাবে দেখে বিশেষজ্ঞদের অনেকেই দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। নতুন করে করোনার এই চোখরাঙানি নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। চিঠিতে জোর দেওয়া হয়েছে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে। 

ভাইরাসের নতুন চরিত্র বুঝতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা সংগ্রহ বৃদ্ধি ও পরীক্ষার সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। পাঁচটি পদক্ষেপের কথা বলা হয়েছে। নমুনার সংখ্যা বৃদ্ধি ও পরীক্ষার গতি বাড়াতে বলা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেন, "করোনা বহাল তবিয়তে আছে। লুকিয়ে আছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ দেওয়া ছাড়া আর গত্যান্তর নেই। জিনোম সিকোয়েন্সিংয়ে নতুন প্রজাতি এল কি না দেখতে হবে। নজরদারি বাড়ানো জরুরি।" 

কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ ও ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দ্রুত কার্যকর করতে হবে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ রক্তিম গুহ বলেন, চিন, কোরিয়ায় পরিস্থিতি খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন বাড়ানো জরুরি, কোভিড বিধি মেনে চলা প্রয়োজন। গত মাসে লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিসংখ্যান দেন, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজ পাননি বাংলার ১৫ লক্ষ ৬ হাজার ৪৭৪ জন। এঁরা সবাই ষাটোর্ধ্ব। 

এই পরিস্থিতিতে বিধি মেনে চলা এবং দ্রুত ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

News Live Update : 'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
RG Kar Incident: ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari: 'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?
'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget