এক্সপ্লোর

Omicron: ওমিক্রন শেষের আগেই নতুন স্ট্রেনে উদ্বেগ, বিশেষ প্রজাতির ওপর নজর রাখছেন বিশেষজ্ঞরা

Corona Cases In Kolkata: আরও একটা বিশেষ প্রজাতির ওপর নজরে রাখছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও অবধি এদেশে তার উপস্থিতি পাওয়া যায়নি।

কলকাতা: রাজ্যে টানা ৯ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরে। দৈনিক মৃত্যুতে কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া ও বীরভূম। তবে তৃতীয় ঢেউয়ে সংক্রমণের শীর্ষ পেরি গিয়েছে কলকাতা। দাবি আইআইটি মাদ্রাজের গবেষণায়।

টানা ৯ দিন রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ঘোরাফেরা করছে ৩০-এর ঘরে। রবিবার দেশে দৈনিক মৃত্যু ফের পার করেছে ৫০০-র গণ্ডি। এই অবস্থায় এদিনই প্রকাশিত হয়েছে The Indian SARS-CoV-2 Genomics Consortium বা INSACOG(ইনসাকগ)-এর সাপ্তাহিক বুলেটিন। তাতে ভারতে ওমিক্রনের তিনটি উপপ্রজাতির উপস্থিতির কথা বলা হয়েছে। যার মধ্যে BA.2 উপপ্রজাতিই সবচেয়ে বেশি। 

বুলেটিনে আরও বলা হয়েছে, BA.2 উপপ্রজাতির জন্য ওমিক্রন নির্ধারণ সংক্রান্ত বিশেষ পরীক্ষার রিপোর্ট ভুল আসতে পারে। একই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে উল্লেখ করা হয়েছে, BA.2 উপপ্রজাতিতে অধিকাংশ সংক্রমিত উপসর্গহীন বা মৃদু উপসর্গ হলেও, হাসপাতাল বা ICU-তে ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে।

এই প্রেক্ষাপটে আরও একটা বিশেষ প্রজাতির ওপর নজরে রাখছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও অবধি এদেশে তার উপস্থিতি পাওয়া যায়নি। তবে সেই প্রজাতিও অনেক বেশি মাত্রায় সংক্রমিত করার ক্ষমতা রাছে বলে উল্লেখ করা হয়েছে INSACOG-এর সাপ্তাহিক বুলেটিনে। পাশাপাশি, করোনা আবহে IIT মাদ্রাজের অঙ্ক বিভাগের R-ভ্যালু সংক্রান্ত একটি গবেষণাও সামনে এসেছে।

একজন আক্রান্ত ব্যক্তি থেকে কতজন সংক্রমিত হতে পারে তা নির্ভর করে R-ভ্যালুর ওপর। গবেষণায় বলা হয়েছে, কলকাতা ও মুম্বইয়ের R-ভ্যালু ১-এর নীচে। এই মান থাকলে কোনও এলাকা অতিমারী থেকে বেরিয়ে গেছে বলে ধরে নিতে হবে। আর তাতেই কলকাতা ও মুম্বই অতিমারী থেকে বেরিয়ে এসেছে বলে দাবি করা হয়েছে গবেষণায়।

তবে বাকি শহরগুলিতে আগামী ১৪দিন সংক্রমণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এদিকে, ২৪ দিন পর কলকাতায় দৈনিক সংক্রমণ হাজারের নীচে এসেছে। ৩১ ডিসেম্বরের পর রাজ্যে দৈনিক সংক্রমণের হারও দু’অঙ্কের নীচে নেমেছে। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মত্যুর সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। হাওড়া ও বীরভূমে ৬ করে সংক্রমিত মারা গিয়েছেন।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget