এক্সপ্লোর

Cossipore Incident Update: আদালতের নিরাপত্তা-নির্দেশ, কাশীপুরে মৃত বিজেপি নেতার বাড়িতে বসল সিসি ক্যামেরা

পাশাপাশি, কাশীপুরে রেল কোয়ার্টারের (Cossipore Railway Quarters) যে পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, সেখানেও সিসি ক্যামেরা বসানো হয়েছে।  

কলকাতা: কাশীপুরে (Cossipore) বিজেপি (BJP) যুব নেতার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হওয়ার পর মৃতের বাড়ির সামনে বসানো হল সিসি ক্যামেরা (CCTV Camera)। বাড়ানো হল পুলিশি নিরাপত্তা। পাশাপাশি, কাশীপুরে রেল কোয়ার্টারের (Cossipore Railway Quarters) যে পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, সেখানেও সিসি ক্যামেরা বসানো হয়েছে।  

বিজেপি নেতার মৃত্যু: গতকাল বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। ঠিক সেই সময় বিজেপির যুব নেতার রহস্যজনক মৃত্যু। খুন? না আত্মহত্যা? এই প্রশ্নের উত্তর ঘিরে চরমে বাগযুদ্ধ।  বিজেপির যুব মোর্চার মৃত নেতার নাম অর্জুন চৌরাসিয়া। তিনি কাশীপুর-বেলগাছিয়া এলাকার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ছিলেন। মৃতের পরিবার সূত্রে দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফেরেন অর্জুন চৌরাসিয়া। কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে অর্জুনের আর কোনও খোঁজ মেলেনি। শুক্রবার সকালে বাড়ি থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে কাশীপুর রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অর্জুনের মৃতদেহ। বিজেপি ও মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই অর্জুন চৌরাসিয়াকে খুন করেছে তৃণমূল।

মৃত যুব নেতার দেহের ময়নাতদন্ত: ছাত্রনেতা আনিস খানের পর বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়া। আরও এক তরতাজা তরুণের রহস্যমৃত্যুতে ইনসাফের অপেক্ষায় পরিবার। আদালতের নির্দেশে কাশীপুরে মৃত বিজেপি যুব মোর্চা নেতার দেহের ময়নাতদন্ত হবে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে। সকাল ৬টা নাগাদ আরজি কর হাসপাতাল থেকে বের হয় শববাহী গাড়ি। শ্যামবাজার, শিয়ালদা, মল্লিকবাজার, পার্ক স্ট্রিট, মেয়ো রোড হয়ে রেড রোড ধরে আলিপুর কম্যান্ড হাসপাতালে পৌঁছয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শববাহী কনভয়ে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। কম্যান্ড হাসপাতাল সূত্রে খবর, পৌনে ৯টা নাগাদ শুরু হবে ময়নাতদন্ত। ম্যাজিস্ট্রেট ও পরিবারের উপস্থিতিতে আনুমানিক ৩ ঘণ্টা ধরে ময়নাতদন্ত চলবে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। 

আরও পড়ুন: Kunal Ghosh Update: কাশীপুরের কুম্ভীরাশ্রু সৌরভের বাড়িতে গিয়ে মুছলেন বিজেপি নেতৃত্ব! কটাক্ষ কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget