এক্সপ্লোর

Covid-19: ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, শেষ রক্ষা হল না, রাজ্যে কোভিডে দ্বিতীয় মৃত্যু হাতিবাগানের বাসিন্দার !

Covid Second Death In Bengal: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে দ্বিতীয় মৃত্যু, কী বলছেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে দ্বিতীয় মৃত্যু। এবার বেলেঘাটা ID হাসপাতালে, কোভিড আক্রান্ত হাতিবাগানের বাসিন্দার মৃত্যু হয়েছে। ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পরেই মৃত্যু হয়েছে তাঁর।জানা গিয়েছে,মৃতের নাম বাবুলাল সিংহ। বয়স হয়েছিল ৪৮ বছর। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। ডেথ সার্টিফিকেটে কোভিড নিউমোনিয়া-সেপটিক শকের উল্লেখ রয়েছে। প্রথমে মারোয়াড়ি রিলিফ সোসাইটির হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর করোনা পজিটিভ হওয়ায় ভর্তি করা হয় বেলেঘাটা ID হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। এরপরেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

আরও পড়ুন, অনুব্রতকে 'ব্যাগ গোছাতে' বললেন শুভেন্দু, বোলপুরের মাটিতে দাঁড়িয়েই '৬ বছরের জন্য জেলে' পাঠানোর হুঁশিয়ারি !

নীরবে বাড়ছে করোনা!এ যেন হাঁটা হাঁটি পা পা!উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1.করোনা সংক্রমণে গোটা দেশের মধ্য়ে পশ্চিমবঙ্গ এখন তৃতীয়।প্রথম স্থানে কেরল। দ্বিতীয় স্থানে গুজরাত।তারপর পশ্চিমবঙ্গ। এরইমধ্য়ে রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্য়ুর খবর সামনে এল!বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় ৪৮ বছরের বাবুলাল সিংহ নামে এক ব্যক্তির। উত্তর কলকাতার হাতিবাগান এলাকার বাসিন্দা এই ব্যক্তি পেশায় ইলেকট্রিশিয়ান।

মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ডেথ সার্টিফিকেটে কোভিড 19 নিউমোনিয়া এবং সেপটিক শকের উল্লেখ রয়েছে। মৃতের পরিবার সূত্রে দাবি,সম্প্রতি ডায়েরিরার উপসর্গ নিয়ে ৫ দিন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন এই ব্যক্তি।ছাড়া পেয়ে বাড়িতে ২ দিন থাকার পর ফের ডায়েরিয়া হয়।এবার তাঁকে মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই মঙ্গলবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে বাবুলাল সিংহের। বুধবারই তাঁকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সেখানেই বৃহস্পতিবার মারা যান এই ব্যক্তি। 

 মাইক্রোবায়োলজিস্ট  সৌগত ঘোষ বলেন, এই মৃত্যুটা থেকে শিক্ষা নিতে হবে। করোনা নিয়ে আশ্বস্ত হওয়ার দরকার নেই....এই মৃত্যুটা শিক্ষা দিয়ে গেল...এবার তো দেখছি ডায়ারিয়া পেটে ব্যথা নিয়ে মানুষ আসছে।রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭ । গত ২৪ ঘণ্টায় ৫৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।রাজ্যের মোট আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৪১২ জন।

কলকাতা মেডিক্যাল কলেজ মেডিসিন বিভাগ বিভাগীয় প্রধান  সৌমিত্র ঘোষ বলেন, আমাদের হালকা নেওয়ার জাগা নেই। প্যানিকের কিছু নেই। সতর্ক থাকতে হবে। এই অবস্থায়, রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন নবান্নে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পদস্থ অফিসাররা ছাড়াও বৈঠকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় ,এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুগত দাশগুপ্ত এবং কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষ উপস্থিত ছিলেন। 
 
মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,' সতর্ক আমাদের থাকতে হবে। কোনও আতঙ্ক তৈরি করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি থাকবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।  আমরা নিজেদের ইচ্ছেতেই মিটিংটা করলাম। যাতে পরবর্তীতে যদি কখনও সেরকম পরিস্থিতি হয়, তখন আমরা যেন প্রস্তুতিটা রাখতে পারি। যাদে কোনও অসুবিধা লোকের না হয়। কিন্তু এখনই আমরা এই ব্য়াপারে কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। তার কারণ সেই পরিস্থিতি তৈরি এখনও হয়নি। ' 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget