এক্সপ্লোর

COVID 19 Update: উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা নয় রোগীদের, বার্তা হাসপাতালগুলিকে, নয়া নির্দেশিকা প্রকাশ রাজ্যের

COVID 19 Update: রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে,  হাসপাতালে করোনা পরীক্ষা করা যাচ্ছে না বলে কোনও রোগীকে অন্যত্র রেফার করা যাবে না।

ঝিলম করঞ্জাই, কলকাতা: দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) নেমে এসেছে ১৫০-তে। তাতে করোনা পরীক্ষার (COVID Test Guidelines) বিধিনিয়মে বদল আনল রাজ্য সরকার। করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে তারা। তাতে বলা হয়েছে, হাসপাতালে আসা রোগীর মধ্যে যদি উপসর্গ (COVID Symptoms) থাকে, সে ক্ষেত্রেই শুধু করোনা পরীক্ষা করাতে হবে। তা ছাড়া করোনা পরীক্ষার প্রয়োজন নেই।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর মধ্যে যদি করোনার উপসর্গ থাকে, তাহলে পরীক্ষা করাতেই হবে। অস্ত্রোপচারের ক্ষেত্রেও বদল আনা হয়েছে নিয়মে। বলা হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অস্ত্রোপচারের (COVID Test Before Surgery) আগে করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই (COVID 19 Update)। তবে নাক এবং গলায় অস্ত্রোপচার থাকলে রোগীর করোনা পরীক্ষা করানো জরুরি।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে,  হাসপাতালে করোনা পরীক্ষা করা যাচ্ছে না বলে কোনও রোগীকে অন্যত্র রেফার করা যাবে না। কোমর্বিডিটির চিকিৎসা করাতে হাসপাতালে আসা রোগীদের করোনা ধরা পড়লে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: WB Corona Update: একবছর পর রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু শূন্য

এছাড়াও,  রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের আর পিপিই কিট পরার দরকার নেই। এন-৯৫ মাস্ক, ফেস শিল্ড, এবং  গ্লাভস পরলেই যথেষ্ট। 

নতুন বছরের শুরুতে বাংলা-সহ গোটা দেশে নোভেল করোনাভাইরাসের ঢেউ আছড়ে পড়লেও, বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে রাজ্যে দৈনিক সংক্রমণ রয়েছে ১৫৩-তে। গত ২৪ ঘণ্টায় কোনও রোগীর প্রাণহানি ঘটেনি। সুস্থতার হারও ৯৮.৮৬ শতাংশ। ১.০৫ শতাংশে রয়েছে মৃত্যুর হার।

করোনা কালে কলকাতা-সহ জেলাগুলিতে সংক্রমণ যে ভাবে হু হু করে বাড়ছিল, তাতেও ছেদ পড়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩২ জন নতুন করে সংক্রমিত হয়ছেন রাজ্যে। উত্তর ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ২৮। সবমিলিয়ে বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ০.৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ২২৬ জনের।

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget