এক্সপ্লোর

Covid-19: হচ্ছিল শ্বাসকষ্ট, হাসপাতালে যেতেই রিপোর্ট এল পজিটিভ, মগরাহাটে এক কিশোর-সহ ২ কোভিড আক্রান্তের হদিস !

Magrahat Two Covid Positive Case: মগরাহাটে ২ কোভিড আক্রান্তের হদিস , বছর কুড়ির মহিলা ও এক কিশোরের শরীরের সংক্রমণ , এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের করোনা উদ্বেগ। মগরাহাটে ২ কোভিড আক্রান্তের হদিস মিলেছে। বছর কুড়ির মহিলা ও এক কিশোরের শরীরে ছড়িয়েছে সংক্রমণ। মূলত শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল তাঁদের। এরপর তাঁরা দুজনেই ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন। আর তারপরেই রোগের কারণ জানতে গিয়ে ধার পড়ে, তাঁরা দুইজনেই করোনা পজেটিভ।

আরও পড়ুন, 'সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের

জানা যায়, বছর কুড়ির ওই মহিলা ও  কিশোরের শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে। সমীক্ষার জন্য ২ জনের নমুনা পরীক্ষায় রিপোর্ট আসে কোভিড পজিটিভ রিপোর্ট । দুই আক্রান্তেরই শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের। এর পাশাপাশি মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। 

দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি । দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। এর মধ্যে পশ্চিমবঙ্গে একটি সংক্রমণ মিলেছে। চলতি মাসে আলিপুরের একটি হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন, রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-19-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফের বাড়ছে করোনা। ওমিক্রনের উপপ্রজাতি JN ডট ওয়ানে সংক্রমণের হার খুব বেশি। সেক্ষেত্রে RTPCR-এর সংখ্যা বাড়ানো ও গাইডলাইন বেঁধে দেওয়া জরুরি। উদ্বেগজনক না হলেও, সতর্ক হওয়া প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

PTI সূত্রে খবর,   স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে যারা এই মুহূর্তে কোভিড পজিটিভ রয়েছেন, তাঁদের প্রতি প্রতিনিহিত নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাঁরা অধিকাংশই  প্রাথমিক অবস্থায় রয়েছেন।  কোনও গুরুতর বিষয় বা অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে হ্যাঁ, কোথাও কিন্তু একবারও বলা হয়নি কোভিড মুক্ত ভারত। কোভিড কিন্তু এখনও যায়নি, সাধারণ মানুষদের সতর্ক করলেন চিকিৎসকেরা। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget