এক্সপ্লোর

Cow Smuggling Case: 'ফেরার' আব্দুল লতিফ? হাজিরা না দিলে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করতে পারে CBI

আদালতে হাজিরা বা আত্মসমর্পণ কোনওটাই করেনননি লতিফ। সূত্রের খবর, তাঁকে ফেরার ঘোষণা করতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আব্দুল লতিফকে এবার ফেরার ঘোষণা করতে পারে সিবিআই (CBI)। সিবিআইয়ের চার্জশিটে  নাম ওঠার পর, গরুপাচার মামলায় আসানসোলের (Asansol) সিবিআই স্পেশাল কোর্ট (cbi Special Court) আবদুল লতিফের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু, আদালতে হাজিরা বা আত্মসমর্পণ কোনওটাই করেনননি লতিফ । সূত্রের খবর, তাঁকে ফেরার ঘোষণা করতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই। ফেরার ঘোষণা করার পরও যদি আব্দুল লতিফ হাজিরা না দেন, আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই । 

ফেরার আব্দুল? গরুপাচার মামলায় আব্দুল লতিফকে (Abdul Latif) এবার ফেরার ঘোষণা করতে চলেছে সিবিআই (CBI) । সূত্রের খবর, এনিয়ে আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ফেরার ঘোষণা করার পরও যদি লতিফ হাজিরা না দেন, আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই ।  

তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গরুপাচার মামলার কিংপিন, শেখ আবদুল লতিফের সম্পর্কে আগেই আদালতে এই দাবি করেছিল সিবিআই । অথচ, শনিবার, শক্তিগড় শ্য়ুটআউটের সময় কয়লা মাফিয়া রাজু ঝার সঙ্গে গাড়ির ভিতরেই ছিলেন সেই আবদুল লতিফ! এবার আব্দুল লতিফকে ফেরার ঘোষণা করতে চলেছে CBI. সূত্রের খবর, এনিয়ে আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। 

গরুপাচার মামলায় চার্জশিটে নাম ওঠার পর, আবদুল লতিফের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। কিন্তু, আদালতে হাজিরা বা আত্মসমর্পণ, কোনওটাই করেননি লতিফ। 

এ দিকে, গরুপাচার মামলায় বুধবার তাঁকে দিল্লিতে তলব করেছিল ED । ED সূত্রে খবর, কেমোথেরাপি চলছে বলে জানিয়ে হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী (Cow Smuggling Case Accused)। শারীরিক অসুস্থতার কারণে যিনি ইডির হাজিরা এড়িয়েছেন, সেই লতিফকেই দু’দিন পর শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় ঘটনাস্থলে যায়। লতিফ গাড়ির ভিতর ছিলেন বলে দাবি করেন, তাঁর ড্রাইভার। সূত্রের খবর, ফেরার ঘোষণা করার পরও, আবদুল লতিফ যদি হাজিরা না দেন, সেক্ষেত্রে আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই। 

আরও পড়ুন: West Midnapore: একাধিক দাবিতে ফের পথে আদিবাসী কুড়মি সমাজ, রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের

ভিডিও

Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget