এক্সপ্লোর

West Midnapore: একাধিক দাবিতে ফের পথে আদিবাসী কুড়মি সমাজ, রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান

পশ্চিম মেদিনীপুরের কুড়মি সমাজের অবরোধ বুধবার দ্বিতীয় দিনে পড়ল। গতকাল, খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল।

দক্ষিণ মেদিনীপুর: একাধিক দাবি নিয়ে ফের পথে আদিবাসী কুড়মি সমাজ (Kurmi Samaj)। পুরুলিয়ার কুস্তাউর, পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) খেমাশুলিতে রেল অবরোধ। রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান আদিবাসী কুড়মি সমাজের। চরম দুর্ভোগে ট্রেনযাত্রীরা (Train Cancelled)। 

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কুড়মি সমাজের অবরোধ বুধবার দ্বিতীয় দিনে পড়ল। গতকাল, খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। আজ সকাল ৬টা থেকে খেমাশুলি স্টেশনে অবরোধ শুরু করে আদিবাসী কুড়মি সমাজ। 

বেশকিছু ট্রেন বাতিল: পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও রেল লাইনে উপর বসে পড়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষ। চলে ধামসা-মাদল বাজিয়ে গানবাজনা। আদ্রা স্টেশনে বেশকিছু ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। কুড়মি সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু ও কুর্মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ও পথ অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।

পূর্বেও স্তব্ধ হয়েছিল রেল পরিষেবা: প্রসঙ্গত, ২০২২ সালের ২০শে সেপ্টেম্বর থেকে লাগাতার ৫ দিন আদিবাসী কুড়মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। রেল সূত্রের খবর, ইতিমধ্যেই আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, বেশ কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।

শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ: কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভূক্তি ও কুড়মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ। গতকাল সকাল ৬টা থেকে অবরুদ্ধ ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অবিলম্বে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা CRI রিপোর্ট পাঠানোর দাবি জানিয়েছে কুড়মি সমাজ। একই দাবিতে রবিবার খড়গপুরের চামরুসাই এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো।

পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল অধ্যুষিত চার জেলায় আদিবাসীদের বিক্ষোভ। একাধিক দাবি নিয়ে পথে আদিবাসী কুড়মি সমাজ। তাদের বারো ঘণ্টার অবরোধ কর্মসূচিতে দিনভর ব্য়াহত হল যান চলাচল। অবিলম্বে দাবি না মেটানো হলে, অনির্দিষ্টকালের পথ ও রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তারা। 

আরও পড়ুন: Enforcement Directorate: ব্য়াঙ্ক স্টেটমেন্ট ও ইনকাম ট্য়াক্স রিটার্ন কপি-সহ যাবতীয় নথি নিয়ে ED-র মুখোমুখি আসানসোল জেল সুপার

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget