এক্সপ্লোর

Cow Smuggling Case: গরুপাচার কাণ্ডে তৎপর সিআইডি, রাজারহাটে দোকান সিল

CID: গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগ রয়েছে অভিযুক্ত ব্যবসায়ীর, সূত্রের খবর এমনটাই দাবি সিআইডির।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: গরুপাচার মামলার তদন্তে তৎপর সিআইডি। ওই মামলায় শুক্রবার রাজারহাটে সিআইডি অভিযান করে সিআইডি। রাজারহাট এলাকায় এক মার্বেল ব্যবসায়ীর দোকান সিল করে দেয় সিআইডি। 

সিআইডি সূত্রে খবর:
গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগ রয়েছে অভিযুক্ত ব্যবসায়ীর। সূত্রের খবর, এমনটাই দাবি করা হয়েছে সিআইডির তরফে। শহরজুড়ে তল্লাশির পর উঠে আসে ব্যবসায়ীর নাম, সিআইডি সূত্রে খবর এমনটাই। কয়লা থেকে গরু পাচার মামলা। পৃথক মামলার ভিত্তিতে সিবিআইয়ের (CBI) পাশাপাশি, তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিআইডিও (CID)। শুক্রবার যেমন কয়লা পাচারকাণ্ডে, সিআইডি তলব করলেও ভবানীভবনে হাজিরা দিলেন না বিজেপি নেতা ও আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সেদিনই গরু পাচার মামলার তদন্তে, রাজারহাটে এক মার্বেল ব্যবসায়ীর দোকান সিল করে দিল সিআইডি। 

কোন মামলার তদন্ত:
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় দায়ের হওয়া গরু পাচার নিয়ে একটি মামলার প্রেক্ষিতে তদন্ত করছে সিআইডি। গত ৩ সেপ্টেম্বর, জঙ্গিপুর থেকে এনামুল হকের ঘনিষ্ঠ ব্যবসায়ী জেনারুল শেখকে গ্রেফতার করে তারা। সিআইডি-র দাবি, এনামুল এবং জেনারুল মিলে গরুপাচার করতেন। এমনকি, সীমান্তে আটক করা গরু নিলাম থেকে কিনে পাচার করা হত বলে সিআইডি-র দাবি। অভিযুক্ত জেনারুলকে সেইসময় ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গরুপাচার মামলায় ইতিমধ্য়েই বাংলায় জল গড়িয়েছে অনেকদূর। তদন্তে নেমে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরুপাচারে আরও প্রভাবশালীরা জড়িত থাকতে পারেন বলেও দাবি উঠছে। সেই আবহেই সিআইডি-র হাতে ধরা পড়েন জেনারুল। সূত্রের খবর, তাঁর কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতলে হানা দিয়েছিলেন সিআইডি অফিসাররা। যেখানে এনামুল ও তাঁর আত্মীয়দের অফিস ছিল বলে সূত্রের খবর। আর শুক্রবার রাজারহাটের দশদ্রোণ এলাকায়, এক মার্বেল ব্যবসায়ীর খোঁজে যায় সিআইডি। কিন্তু হদিশ মেলেনি তাঁর। সিল করে দেওয়া হয় তাঁর বন্ধ দোকান।

কী সন্দেহ সিআইডির?
সিআইডি সূত্রে খবর, তদন্তকারীরা মনে করছেন, এই ব্যবসায়ীর টাকাও গরু পাচারে ব্যবহার করা হয়েছে। কিন্তু, তাঁর সঙ্গে কি এনামুলের কোনও যোগ আছে? সেই দিকটিই খতিয়ে দেখছে সিআইডি।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে নিয়োগপ্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের, কতজনের নিয়োগ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget