এক্সপ্লোর

Cow Smuggling: একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য উদয়নের

Udayan Guha: ভবিষ্যৎদ্রষ্টা উদয়ন, কটাক্ষ বিজেপির। সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ভবিষ্যৎদ্রষ্টা। উনি দুর্নীতিগ্রস্ত সবাই জানে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পাশাপাশি পাচারে BSF-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, "আমার যেটা হয়েছে, একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি। যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরুপাচারকারী বলে, এইখানে জেলে ঢুকিয়ে দিতে পারে।" 

প্রসঙ্গত, গরুপাচার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জেল হেফাজতে রয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তার পর চলতি মাসের ১৪ তারিখ বেহালায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় তৃণমূলনেত্রীর গলায়। এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কাল আমার বাড়িতে গেলে রাস্তায় নামবেন তো? আমার টা আমিই লড়ে নেব। কাল যদি আমার বাড়িতে সিবিআই যায়, আপনারা পথে নামবেন তো? রাস্তায় নেমে আন্দোলন করবেন তো?" এবার সেই সুরই শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়। শনিবার, কোচবিহারের সীমান্ত লাগোয়া চৌধুরীরহাটে তৃণমূলের তরফে উদয়ন গুহকে সম্বর্ধনা জানানো হয়। সেখানেই  ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। আমাকেই হয়ত গরুপাচারকারী বলে জেলে ঢোকাতে পারে, এমনটাই বলেন উদয়ন গুহ। 

তৃণমূল নেতা বলেন, "আমার যেটা হয়েছে, একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি। যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরুপাচারকারী বলে, এইখানে জেলে ঢুকিয়ে দিতে পারে। তারজন্য মানসিকভাবে তৈরি থাকবেন। যেদিন থেকে বাড়িতে গ্যাস ঢুকেছে, সেদিন থেকে কয়লা আনতে আর কয়লার ডিপোতে যাইনি। তারপরেও হয়ত কয়লাপাচারকারী হিসেবে আমাকে জেলে ঢুকিয়ে দিতে হতে পারে। আমাকে নিয়ে বলছি। আপনাকেও হতে পারে।"            

আরও পড়ুন, খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের

ভবিষ্যৎদ্রষ্টা উদয়ন, কটাক্ষ বিজেপির। সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ভবিষ্যৎদ্রষ্টা। উনি দুর্নীতিগ্রস্ত সবাই জানে। পাশাপাশি, গরু পাচারে BSF-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উদয়ন গুহ। এদিকে, শনিবার সকালে দিনহাটার বুড়ির হাট থেকে বলরামপুর পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা সংস্কারের সূচনা করেন উদয়ন গুহ। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। 

উদয়ন গুহ বলেন, রাস্তা এমন কিছু করবেন না, ঠিকাদারের থেকে কোনওরকম টাকা নেবেন না। এমন কিছু করবেন না যাতে ঠিকাদার তার কাজের সঙ্গে আপস করে। অন্যদিকে, কোচবিহারের সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "কথায় আছে চোরের মায়ের বড় গলা। মন্ত্রী জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন। কন্ট্রাক্টরদের থেকে টাকা নেওয়া তৃণমূলের সংস্কৃতি। টাকা না নিলে দলটা উঠে যাবে।" সবমিলিয়ে, গরু ও কয়লাকাণ্ডকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Brigade Live: পাখির চোখ পশ্চিমবঙ্গ, আজ নরেন্দ্র মোদির ব্রিগেড, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মঞ্চ
পাখির চোখ পশ্চিমবঙ্গ, আজ নরেন্দ্র মোদির ব্রিগেড, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মঞ্চ
PM Modi Rally : অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
PM Modi Brigade Rally : নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget