এক্সপ্লোর

Bengal Election Candidate Announcement Live:প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

BJP, CPM Candidate List Announcement Live Updates: নির্বাচনের আগে, প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করল সিপিএম। যাদবপুরে বিকাশরঞ্জন, উত্তরপাড়ায় মিনাক্ষী।

LIVE

Key Events
CPM Candidate List released Mamata Banerjee Rally against Gas price rise District News live Updates Bengal Election Candidate Announcement Live:প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্য়াসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
Source : ABP Ananda

Background

কলকাতা: ভোটের আগে একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পরে রাজ্য পুলিশের DG-র অপসারণ। অপসারিত কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের DG আইনশৃঙ্খলা। পীযূষ পাণ্ডের অপসারণ, ভোটের মুখে নতুন DGP সিদ্ধিনাথ গুপ্তা। সুপ্রতিম সরকারের অপসারণ, কলকাতার নতুন CP অজয় কুমার নন্দ। বিনীত গোয়েলের অপসারণ, রাজ্যের ADG আইনশৃঙ্খলা অজেয় মুকুন্দ রানাডে। সিদ্ধিনাথ গুপ্তার জায়গায় কারা দফতরের DG এন আর বাবু। ভোটের কোনও কাজে রাখা যাবে না অপসারিত IAS, IPS-দের: কমিশন। প্রশাসনের সর্বোচ্চ পদের পরে পুলিশের শীর্ষ স্তরেও ব্যাপক রদবদল। অপসারিত নন্দিনী চক্রবর্তী, নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। অপসারিত জগদীশ প্রসাদ মিনা, নতুন স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ।

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এবার শুরু হল দেওয়াল লিখন-প্রচার। পূর্ব মেদিনীপুরে শুভেনদু অধিকারীর নামে দেওয়াল লিখন করলেন বিজেপি কর্মীরা। অন্য়দিকে, শিলিগুড়িতে দেওয়াল লিখন করলেন শঙ্কর ঘোষ। কোচবিহারে আবার জনসংযোগ করতে দেখা গেল তৃণমূলের জেলা সভাপতি এবং গত বিধানসভা ভোটে তৃণমূলের পরাজিত প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে। ভোটের ঘণ্টা বেজে গেছে। এবার নন্দীগ্রামই যে তাঁর প্রথম পছন্দ, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আর তারপর এক বিন্দুও সময় নষ্ট করতে নারাজ বিজেপি কর্মীরা।

সোমবার সকাল হতেই দেওয়ালে পড়ল তুলির টান। পদ্মফুলে রঙ ভরে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করল গেরুয়া শিবির। দেওয়ালে লেখা হচ্ছে, 'বাঁচতে চাই, বিজেপি তাই। ছাত্র, যুবক শপথ নিন, পদ্মফুলে ভোট দিন।' রবিবার ভোট ঘোষণার আগে, বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছিলেন, নন্দীগ্রাম তাঁর ভদ্রাসন। শুভেন্দু অধিকারী এ নিয়ে বলেন, 'আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, আমি নন্দীগ্রামেই লড়ব। তারপর বিজেপি যদি বলে, এটা করতে হবে, ওটা করত হবে, তাই হবে । নন্দীগ্রাম আমার ভদ্রাসন। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে আমি অন্য় কিছু ভাবতে পারি।  দলের কাছে আমি বলেছি। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিমত, দ্বিচারিতা নেই।'

শুভেনদু অধিুকারীর এই মন্তব্য়ের পর ভোট ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুরের ভেকুটিয়া ও হরিপুরে দেওয়াল লিখন করলেন বিজেপি কর্মীরা। ভোট ঘোষণার পর শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করতে দেখা গেল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। নিজের হাতেই পদ্ম চিহ্নে রঙ ভরলেন তিনি। সোমবার কোচবিহার শহরের ১৬ এবং ১৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করলেন কোচবিহার জেলার তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ভোট ঘোষণা হতেই বাড়ি বাড়ি গেলেন, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে।

00:04 AM (IST)  •  17 Mar 2026

War News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্য়েই ভারতে LPG সঙ্কট জারি, তার মধ্যেও স্বস্তির খবর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্য়েই ভারতে LPG সঙ্কট জারি রয়েছে। এর মধ্য়েই কিছুটা হলেও স্বস্তি। LPG বোঝাই ট্যাঙ্কার ‘শিবালিক’ সোমবার পৌঁছে গেল গুজরাতের মুন্দ্রা বন্দরে। হরমুজ পেরিয়ে এলপিজি নিয়ে আরও একটি জাহাজ ‘নন্দাদেবী’ও এগিয়ে আসছে ভারতের দিকে। মঙ্গলবার ওই জাহাজটির মুম্বইয়ে পৌঁছোনোর সম্ভাবনা রয়েছে বলে খবর।

23:45 PM (IST)  •  16 Mar 2026

CPM: ফের তারুণ্যে ভরসা রাখল সিপিএম, আজ প্রথম দফায় ১৯২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট

ফের তারুণ্যে ভরসা রাখল সিপিএম। আজ প্রথম দফায় ১৯২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট।মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করল সিপিএম। যাদবপুর থেকে প্রার্থী করা হল বিকাশ ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলের দুই মন্ত্রীর ছেলেকেও। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
Vidyasagar Setu Closure: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
West Bengal News Live : কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget