এক্সপ্লোর

Vidyasagar Setu Closure: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ

Kolkata Police: আগামী রবিবার সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। আর সেই কারণেই একাধিক রস্তও বন্ধ থাকবে। একাধিক রুটে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি, জানিয়েছে কলকাতা পুলিশ।

কলকাতা: পরপর গত কয়েক সপ্তাহ ধরে কাজ হচ্ছে বিদ্যাসাগর সেতুতে। প্রায় প্রতি রবিবারই বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। আগামী ১২ জুলাই, রবিবারও বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেই বিষয়ে একটি নোটিফিকেশন জারি করেছে কলকাতা পুলিশ। সেখানে বলা হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি বা HRBC এই সেতুর মেরামত, সেতুর স্টে কেবল ও হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদল করছে।

আরও পড়ুন: '১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এই কাজের জন্য আগামী ১২ জুলাই রবিবার সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। আর সেই কারণেই একাধিক রস্তও বন্ধ থাকবে। একাধিক রুটে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। কলকাতা পুলিশ জানিয়েছে, দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুর স্টে এবং ডাউন কেবল ও বিয়ারিং পরিবর্তনের কাজ চলাকালীন, ১২ জুলাই সকাল ০৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং এর সমস্ত র‍্যাম্পের ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত থাকবে।

জিরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের যানবাহনকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়ি সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - হাওড়া ব্রিজ ধরতে পারবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে খিদিরপুর রোডের দিকে যেতে পারবে।

আরও পড়ুন: 'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন

জওহরলাল নেহেরু আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের গাড়িকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - হাওড়া ব্রিজ রুট ব্যবহার করতে পারবে।

খিদিরপুর দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - হাওড়া ব্রিজ পৌঁছে যেতে পারবে।

ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্ট র‍্যাম্পের মাধ্যমে যে সব গাড়ি বিদ্যাসাগর সেতুতে উঠবে, সেই সব গাড়ি খিদিরপুর রোড থেকে ওয়াই-পয়েন্ট না গিয়ে সোজা যাবে। সেখান থেকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - হাওড়া ব্রিজ পৌঁছে যেতে পারবে। এ ছাড়াও জরুরি পরিস্থিতিতে অন্যান্য রাস্তা দিয়েও যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে কলকাতা পুলিশের নোটিশে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Advertisement

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget