এক্সপ্লোর

Humayun Kabir : 'সমালোচনার পরেও সেলিমের সঙ্গে কথা হয়েছে', হুমায়ুনের দাবি নিয়ে কী বললেন শতরূপ ?

West Bengal Assembly Election 2026 : বিধানসভা ভোটে কে কার সঙ্গে জোট বাঁধবে ? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

কলকাতা : 'সমালোচনার পরেও মহম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, আশ্বস্ত করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন।' এমনই দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্য়ান হুমায়ুন কবীর। যদিও দলে মহম্মদ সেলিমের সমালোচিত হওয়ার দাবি উড়িয়ে দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলছেন, 'মহম্মদ সেলিম তাঁর দলের মধ্যে সমালোচিত হয়েছেন, এই তথ্যটা হুমায়ুন কবীর কোথা থেকে পেয়েছেন বা অন্য কেউ কোথা থেকে পেয়েছেন আমরা জানি না। আমি মহম্মদ সেলিমের দল করি। আমার কাছে এরকম কোনও তথ্য নেই।' সঙ্গে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন যে, 'হুমায়ুন কবীরের মুখ থেকে মহম্মদ সেলিমের কথা শোনার কারো কোনও প্রয়োজন হয়নি।' বিধানসভা ভোটে কে কার সঙ্গে জোট বাঁধবে ? তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরইমধ্য়ে, হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে সিপিএমের অন্দরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে খবর।

নতুন করে কী বলেছেন হুমায়ুন ?

এনিয়ে হুমায়ুন বলেছেন, "বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজ এসব কথা বলছেন, তাঁরা হয়তো জানেন না যে তাঁদের পলিটব্যুরোর সদস্যরা, যে মহম্মদ সেলিম শুধু একটি পাঁচতারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি। আরও পাঁচতারা হোটেলে দেখা করেছেন। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন। এবং, এই সমালোচনার পরেও আমার মহম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে। তিনি এখনও বলছেন, আশ্বস্ত করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবীরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি ১৮২টি আসনে নিজস্ব শক্তিতে লড়াই করার মতো ক্ষমতা অর্জন করেছে। সেই লড়াই হবে। কোনও দলই বহুমতে পৌঁছাতে পারবে না। সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে পারবে না। ১৪৮-এ পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্কু অ্য়াসেম্বলির রেজাল্ট হবে।"

কী প্রতিক্রিয়া শতরূপের ?

যার জবাবে সিপিএম নেতা শতরূপ বলেন, "প্রথম কথা মহম্মদ সেলিম তাঁর দলের মধ্যে সমালোচিত হয়েছেন, এই তথ্যটা হুমায়ুন কবীর কোথা থেকে পেয়েছেন বা অন্য কেউ কোথা থেকে পেয়েছেন আমরা জানি না। আমি মহম্মদ সেলিমের দল করি। আমার কাছে এরকম কোনও তথ্য নেই। যারা বাজারে এ ধরনের গুজব আনতে চাইছে...মহম্মদ সেলিম-পন্থী এই বলেছে, ওমুক পন্থী তাই বলেছে...তাদের সিপিএম দলটা সম্পর্কে কোনও ধারণা নেই। তাই, তাঁরা এই কথাগুলো বলছেন। দ্বিতীয় কথা, মহম্মদ সেলিম হুমায়ুন কবীরকে কী বলেছেন না বলেছেন, ওই মিটিংয়ের আগে-পরে বা ফোন করে যাইহোক, মহম্মদ সেলিম কাকে কী বলেছেন তা আমরা মহম্মদ সেলিমের মুখ থেকে শুনতে অভ্যস্ত। সেটা আমরা যারা সিপিএম করি তাঁরাই নন, বাংলার সংবাদমাধ্যমও দশকের পর দশক মহম্মদ সেলিমের কথা মহম্মদ সেলিমের মুখ থেকেই শুনে এসেছেন। তাই নতুন করে হুমায়ুন কবীরের মুখ থেকে মহম্মদ সেলিমের কথা শোনার কারো কোনও প্রয়োজন হয়নি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Earthquake In Delhi: ভূমিকম্প দিল্লিতে ! তীব্র কম্পনে কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..
ভূমিকম্প দিল্লিতে ! তীব্র কম্পনে কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..
West Bengal Election 2026 : ভোটারদের 'ভয়' দেখিয়ে তৃণমূল নেতা আটক !
ভোটারদের 'ভয়' দেখিয়ে তৃণমূল নেতা আটক !
News Live Updates: দিল্লিতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯, কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..
দিল্লিতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯, কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..
Mothabari News: ১০ দিন আগে আশঙ্কায় প্রশাসনকে চিঠি বিচারকদের, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হল না? মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন
১০ দিন আগে আশঙ্কায় প্রশাসনকে চিঠি বিচারকদের, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হল না? মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Embed widget