News Live Updates: দিল্লিতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯, কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..
News Updates : দেশ-বিদেশ-রাজ্যের সব খবর, সবার খবর, সবার আগে...
LIVE

Background
মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলাকাণ্ডের তদন্তে মালদা রওনা NIA-র টিমের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মালদা গেল DIG-র নেতৃত্বে ২৪ জনের টিম। গ্রেফতার ৩৫।
কলকাতায় এলেন NIA-র IG সোনিয়া সিং। মালদায় টিমের কাজ তদারকি করবেন কলকাতায় বসে। কথা বলবেন আক্রান্ত জুডিশিয়াল অফিসারদের সঙ্গেও।
মোথাবাড়িতে গাড়িতে উঠে উস্কানিমূলক বক্তৃতা। বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার মোফাক্কারুল ইসলাম। ধৃত মোফাক্কারুলের সহযোগী এক্রামুলও।
তৃণমূলের সঙ্গে ধৃত অভিযুক্ত মোফাক্কারুলের যোগ থাকতে পারে, অভিযোগ সুকান্ত মজুমদারের। গুজরাত থেকে নিয়ে এসেছে বিজেপি, মিমের লোক, পাল্টা মমতা।
CEO অফিসের কাছে বিক্ষোভ। FIR দায়েরের পর ২ তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, সচিন সিংকে নোটিস লালবাজারের। ৩ দিনের মধ্যে হাজিরা দিতে নির্দেশ।
অমিত শাহের রোড শো, শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমায় অশান্তি। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু লালবাজারের।
অনুমতি ছাড়া সভা-জমায়েতে না। অশান্তি-উত্তেজনার প্রেক্ষিতে নির্দেশ কমিশনের। CEO দফতরের কাছে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাতে গেলে চিঠি সাসপেনশনের, হুঁশিয়ারি কমিশনের।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে ৫০০ কোম্পানি বাহিনী। EVM, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্যও থাকবে ২০০ কোম্পানি।
আর জি করে লিফটকাণ্ডের পর ফের প্রশ্নে রোগী নিরাপত্তা। NRS হাসপাতালে CCU-তে ভাঙল ছাদের চাঙড়। ধাক্কায় পিলার-দেওয়াল আলাদা। বরাতজোরে বাঁচলেন ১২ জন রোগী।
৩০ মার্চের পর রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে ফের তলব ED-র। বেলা ১২টায় নির্ধারিত সময়ের আগেই পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে।
৩৫ দিনে যুদ্ধ। মিসাইল হানায় ধ্বংস আমেরিকার ফাইটার জেট, দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের। সংঘর্ষের মধ্যেই আমেরিকার সেনাপ্রধান অপসারিত, শুরু জল্পনা।
হরমুজ সঙ্কট অব্যাহত। আলোচনার মাধ্যমে রাস্তা খোলার প্রস্তাব ভারতের। অপরিশোধিত তেলের দাম ১৪১ ডলার পার, ভারতের জ্বালানির দাম বাড়ার শঙ্কা।
সুপ্রিম কোর্টের নির্দেশে NIA-কে তদন্তভার কমিশনের, আজই মালদায় NIA। বিচারকদের ওপর হামলায় কাদের মাথা? সামনে আসবে চক্রীদের নাম?
SIR-কে ব্যাহত করতে সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের পুলিশ-প্রশাসনকে তুলোধনা সুপ্রিম কোর্টের।
আক্রান্ত খোদ বিচারব্যবস্থাই! বাংলায় নির্বিঘ্নে কীভাবে হবে ভোট? CEO অফিসে অশান্তি, ২ তৃণমূল কাউন্সিলর-সহ ৬ জনের নামে FIR পুলিশের।
West Bengal News Live : আর নিরাপত্তা নয় এদের, কাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের ?
'ফৌজদারি মামলায় অভিযুক্ত, অপরাধমূলক অতীত আছে'। 'শুধুমাত্র পদমর্যাদার জোরে নিরাপত্তা পাচ্ছেন'। এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ২ এপ্রিল রাতের মধ্যেই নিরাপত্তা প্রত্যাহার করার নির্দেশ। স্টেট পুলিশ নোডাল অফিসারের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব। দুপুর ১২টার মধ্যে এই সংক্রান্ত আপডেটেড স্টেটাস রিপোর্ট তলব।
'জাস্টিস ফর রাহুল'!
'জাস্টিস ফর রাহুল'! শনিবার শিল্পী, কলাকুশলীদের মিছিলের ডাক। বিচার চেয়ে কাল বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক। সামিল হবেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে পরমব্রত, রুদ্রনীলরা।





















