এক্সপ্লোর

Park Street Money Recover : পার্কস্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার হওয়া ১ কোটি টাকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

Cash seized from car in Kolkata's Park Street : কী কারণে, কোথায় এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। কী উঠে এল তদন্তে

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : পার্কস্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে তৈরি হয়েছে নতুন সন্দেহ। উদ্ধার হওয়া  ১ কোটি টাকার সঙ্গে হাওয়ালা যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

সূত্রের খবর, ধৃত রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল পুলিশকে জানান, ক্যামাক স্ট্রিটের বেসরকারি সংস্থার থেকে ওই টাকা নিয়ে এসেছেন তিনি। যদিও ক্যামাক স্ট্রিটের ওই অফিস তা অস্বীকার করে। পুলিশ সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতা করছেন রাজেশ আগরওয়াল। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। 

সোমবার পার্ক স্ট্রিটে কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police Special Task Force) ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার হয়  ১ কোটি টাকা। প্রথমে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ, পরে জানা যায় উদ্ধার হওয়া অঙ্কের পরিমাণ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গ্রেফতার করা হয় রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দাকে।         

সূত্রের খবর, একটি গাড়িতে করে টাকা পাচার হচ্ছে বলে গোপন সূত্র মারফৎ কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে খবর আসে। সেই মতো বিকেল থেকে পার্কস্ট্রিটের রাস্তায় নজর রাখতে শুরু করে সাদা পোশাকের পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ ছাড়াও ছিলেন গুন্ডাদমন শাখার অফিসারেরা। WB 96K 1414 - এই নম্বরের গাড়ি দেখতেই পথ আটকায় পুলিশ। গাড়ির ডিকি খুলতেই দেখা যায় থরে থরে ৫০০ এবং ২ হাজার টাকার বান্ডিল সাজানো!            

সূত্রের খবর, রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল পুলিশকে জানান, গাড়িতে ৫০ লক্ষ টাকা আছে। 
কিন্তু, অত টাকা কোথায়, কী কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তার সদুত্তর দিতে পারেননি! সন্দেহ হওয়ায় রাজেশকে নিয়ে যাওয়া হয় পার্কস্ট্রিট থানায়। আনা হয় টাকা গোনার যন্ত্র। কিছুক্ষণ পরই চোখ কপালে ওঠে তদন্তকারীদের!
৫০ লক্ষ কোথায়!  অঙ্ক ছাড়িয়ে যায় ১ কোটি টাকা!                

কিছুদিন আগেই গড়িয়াহাটেও গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অর্থ। গত কয়েকদিন ধরেই কলকাতা থেকে জেলা একাধিক জায়গা থেকেই উদ্ধার হয়েছে যকের ধন (Kolkata Money Recovered)। গাড়ি থেকে অর্থ উদ্ধার ছাড়াও বালিগঞ্জ, বড়বাজার সহ একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছিল অর্থ। পরপর অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজাও। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget