এক্সপ্লোর

Gold Recovery: কলকাতা, হাওড়া নদিয়া থেকে উদ্ধার ২ কোটি টাকার বেশি মূল্যের সোনা

Customs: জোড়াসাঁকো, হাওড়া ও নদিয়ায় তিন জায়গায় হানা দিয়ে ২ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করল শুল্ক বিভাগ। একই সময়ে রাজ্যের তিন জায়গা থেকে এত সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রকাশ সিনহা, রুমা পাল, কলকাতা: জোড়াসাঁকো (Jorasanko), হাওড়া (Howrah) ও নদিয়ায় (Nadia) তিন জায়গায় হানা দিয়ে ২ কোটি টাকার বেশি মূল্যের সোনা (Gold) উদ্ধার করল শুল্ক বিভাগ (Customs)।

আজ সকালে হাওড়া স্টেশনের (Howrah Station) কাছে এক স্কুটার চালকের থেকে ১০টি সোনার বার উদ্ধার করেন শুল্ক বিভাগের আধিকারিকরা। শুল্ক বিভাগ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা।

শুল্ক বিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, জোড়াসাঁকোয় নলিনী শেঠ রোডে এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় প্রায় ৫১ লক্ষ টাকা মূল্যের সোনা। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিনজনকে।

এর পাশাপাশি নদিয়ার কানাইখালি বাসস্ট্যান্ডে এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৯৩ লক্ষ টাকা মূল্যের সোনার ১৫টি বিস্কুট উদ্ধার করেছে শুল্ক বিভাগ ও সীমান্তরক্ষী বাহিনী।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সোনা উদ্ধারের ঘটনা নতুন নয়। গত মাসেই কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হয় ১ কেজি ৬০০ গ্রাম সোনা। যার বাজারমূল্য আনুমানিক ৬৬ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক দফতর। 

দুবাই ফেরত দুই যাত্রী অভিনব কায়দায় সোনা উদ্ধারের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। জিন্সের প্যান্টের খোপে প্লাস্টিকের মোড়কে সেলাই করে রাখা ছিল প্লাস্টিকে মোড়া পেস্ট। যা আসলে সোনা। শুল্ক দফতরের অফিসাররা তা টেনে বের করতেই উদ্ধার হয় দেড় কেজিরও বেশি সোনা।

কয়েকদিন আগেই মুর্শিদাবাদের ভগবানগোলায় পাচারের আগেই উদ্ধার করা হয় সোনার বিস্কুট। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৯টি সোনার বিস্কুট উদ্ধার করে বিসিপিইউ। ভাগীরথী সংলগ্ন এলাকা থেকে সোনা পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। 

এক আগে উত্তর ২৪ পরগনার বারাসাত স্টেশনে শিয়ালদাগামী লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হয় ৮টি সোনার বিস্কুট। যার বাজার মূল্য ৪৫ লক্ষ ৯০ হাজার টাকা। দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচারের সময় ডানকুনি প্লাজার কাছে শুল্ক দফতরের হাতে আটক হয় ফেন্সিডিল বোঝাই ট্রাক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget