এক্সপ্লোর

CV Ananda Bose Vs Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর সঙ্গে সামাজিক অনুষ্ঠানে আর নয় ! মুখ্যমন্ত্রীকে 'বয়কট' করলেন রাজ্যপাল

RG Kar Issue : 'আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে থাকব না।'এভাবেই মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের ডাক দিলেন রাজ্যপাল। 

কলকাতা : আর জি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ-আন্দোলনের প্রেক্ষাপটেই ফের চরমে উঠল রাজ্যপাল - মুখ্যমন্ত্রী সংঘাত। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার বৈঠক লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হওয়ায় জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক না করেই ফিরে আসেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী  মন্তব্য করেন,ওরা বিচার চায় না, চেয়ার চায়। স্নায়ুযুদ্ধ চরমে ওঠে জুনিয়র চিকিৎসক ও নবান্নের। এই আবহেই বিস্ফোরক রাজ্যপাল। 

সিভি আনন্দ বোস একটি ভিডিও বার্তা দিয়ে বলেন, 'এটা পরিহাসের যে যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। তিনি এখন রক্ষা  করার পরিবর্তে প্রতিবাদ করছেন ... আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব। সামাজিকভাবে বয়কট মানে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে থাকব না।'এভাবেই মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের ডাক দিলেন রাজ্যপাল। 

বোস আরও বলেন, 'সমাজের ও নির্যাতিতার বাবা-মায়ের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। নবান্ন সত্যিটা মুছে ফেলতে পারে না। আপনি কাউকে কাউকে কখনও কখনও বোকা বানাতে পারেন, কিন্তু সবাইকে সবসময় বোকা বানানো যায় না '

এর উত্তর দিতে দেরি করেনি শাসক দল। তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রী নিজেই তো রাজ্যপালের থেকে দূরত্ব রাখেন। সবচেয়ে বড় কথা রাজ্যপালের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো আছে, যেগুলো উনি সাংবিধানিক রক্ষাকবচ নিয়ে তদন্ত এড়িয়ে থাকেন,  ওঁকেই তো সামাজিক বয়কট করা উচিত।'  কুণাল আরও বলেন, 'উনি সস্তার রাজনীতি করছেন। নোংরা রাজনীতি করছেন' 

অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত ডাক্তারদের কটাক্ষ করে বলেছেন, 'যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরেও কাজে যোগদান করলেন না তাঁদের মানসিকতা খুব পরিষ্কার। তাঁরা তাঁদের ইগো, তাঁদের গো নিয়ে চলছেন। তাঁরা বাংলার মানুষের সেবা করতে আসেননি। পরিষেবা দিতে আসেননি। এরা ডাক্তার হওয়ার যোগ্য় নন...যাঁরা এক মাসের ওপর ধরে কর্মবিরতি করে চিকিৎসা দেননি তাঁদের ডাক্তার করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব।' 

অন্যদিকে শুক্রবার আর জি কর-কাণ্ডে  দিল্লির দ্বারস্থ হলেন আন্দোলনকারীরা। সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও ইমেল করেন আন্দোলনকারীরা। 'সরকারি হাসপাতালে নিরাপত্তা নেই, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, সরকারি হাসপাতালে মহিলা কাজের পরিবেশ উদ্বেগজনক', চিঠিতে দাবি করেছেন আন্দোলনকারীরা।  

আরও পড়ুন, পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget