এক্সপ্লোর

Cyclone Alert: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে 'অশনি', বুধ থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গে

মঙ্গলবার ‘অশনি’ এগোবে ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা। প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভা।

সঞ্চয়ন মিত্র ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। কাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘অশনি’। মঙ্গলবার ‘অশনি’ এগোবে ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা। প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভা।

ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। রবিবার সেই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘অশনি’।  
মঙ্গলবার সন্ধ্যার আগে পর্যন্ত ঘূর্ণিঝড়ের অবস্থান থাকবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। মঙ্গলবার সন্ধ্যার পর ‘অশনি’ এগোবে ওড়িশা উপকূলের দিকে। 

আরও পড়ুন: Digha News : দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাচ্ছে যুবক, ঝাঁপালেন সিভিল ডিফেন্সের কর্মীরা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি: আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই বিষয়টি মাথায় রেখে সব রকম প্রস্তুতিই সেরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় নদী বাঁধ পরিদর্শন করেন মহকুমা শাসক। যে সমস্ত নদীবাঁধ ক্ষতবিক্ষত ও দুর্বল অবস্থায় রয়েছে সেগুলিকে দ্রুত মেরামতি করার নির্দেশ দেন। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ট্রিপল ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার স্কুল ও ফ্লাট সেন্টারগুলোকে খুলে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন মহকুমা শাসক।                                           

ঘূর্ণিঝড়ের গতিপথ: মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই সময়ে মত্‍স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন ক্যানিং মহকুমা শাসক।

 

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget