এক্সপ্লোর

Cyclone Dana: ঘূর্ণিঝড়ের দাপটে তছনছের আশঙ্কা বাংলায়? সতর্কতা জারি মৌসম ভবনের

Cyclone Forecast: মৌসম ভবনের তরফে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে।

কলকাতা: কালীপুজোর আগেই বড় দুর্যোগ আশঙ্কা রাজ্যে। আলোর উৎসবের আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ২৩ তারিখ শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হবে। ২৪ তারিখ সকালে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে আসবে। ফলে দীপাবলির আগে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। ২৩ তারিখ ঘূর্ণিঝড়ে ঘণীভূত হতে পারে এটি। সমুদ্রে ১১০ থেকে ১২০ কিমি হাওয়া বইবে বলে এখনও অনুমান।             

ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হতে চলেছে তা নিয়ে অবশ্য এখনই কিছু বলা হয়নি পূর্বাভাসে। তবে সমুদ্রপৃষ্টে যদি এটির শক্তিবৃদ্ধি হয় তবে স্থলভাগে প্রবেশ করে দাপট দেখাতে পারে ঘূর্ণিঝড়। উল্লেখ্য, গত মে মাসে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিমি। লন্ডভন্ড করে দিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ও বাংলাদেশ এলাকা। রেমালের প্রভাবে কলকাতা ও শহরতলি এলাকায় অতিভারী বৃষ্টি হয়েছিল।   

আরও পড়ুন, তুমুল বৃষ্টি, ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়! ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কোন কোন জেলায়?

ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উপকূলবর্তী এলাকা, নিচু এলাকাগুলি থেকে সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময়ে কোথাও ভ্রমণ না করতে বলা হয়েছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে। ট্রাফিকের ক্ষেত্রে যা নিয়ম আরোপ করা হবে, তা মানতেও বলা হয়েছে। জল নিকাশী ব্যবস্থাগুলিকেও আগে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে, ওড়িশা ও পূর্ব মেদিনীপুরে তার সর্বাধিক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। এবিষয়ে সতর্ক করা হয়েছে প্রশাসনকে।                                          

সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই তবে সোমবার থেকে উত্তাল থাকবে সমুদ্র। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে হাওয়ার গতি অনেকটাই বেশি থাকবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget